সোমবার, ১২ জানুয়ারি ২০২৬,
২৯ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
শিরোনাম: মোছাব্বির হত্যার ‘মোটিভ’ খুঁজতে তিন আসামি ৭ দিনের রিমান্ডে      প্রাক নির্বাচনী জরিপে বিএনপি-জামায়াতের ভোটের পার্থক্য ১.১ শতাংশ      ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন      অন্তর্বর্তী সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে: টিআইবি      আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি : মির্জা ফখরুল      হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ পিবিআইয়ের      আমাদের ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা: মির্জা ফখরুল      
প্রযুক্তি
স্মার্টফোনে অ্যাপ লক যে কারণে প্রয়োজন
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৮:০২ পিএম আপডেট: ০২.০৬.২০২৫ ৮:০৭ পিএম
ছবি : ফ্রিপিক

ছবি : ফ্রিপিক

স্মার্টফোনে সব ধরনের ডেটা এনক্রিপ্ট করার সুবিধা পাওয়া যায়। স্মার্টফোনের সিকিউরিটি সেটিংস থেকে ডেটা এনক্রিপ্ট করে নেওয়া যায়। ফলে মোবাইল বা ট্যাব বারবার চালু করার সময় ডেটা বা তথ্যে প্রবেশে আলাদা করে পাসওয়ার্ড ও পিন দেওয়ার প্রয়োজন হয় না।

কেননা এনক্রিপশন করা থাকলে ফোন যদি দুর্বৃত্তের হাতে পড়ে ও একবার বন্ধ করে তা আবার চালু করে, তখন পিন বা পাসওয়ার্ড ছাড়া তথ্য চুরি করতে পারবে না। কিন্তু ডেটা এনক্রিপশন করলে ডিভাইসের গতি অনেকাংশে কমে যেতে পারে।

অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার

ডিভাইস যদি বেহাত হয়ে যায়, তখন অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার ফিচার হারিয়ে যাওয়া ডিভাইসকে গুগল ম্যাপে সহজে ট্র্যাক করার  সুবিধা পাওয়া যাবে। ডিভাইসটি সক্রিয় থাকলে পূর্ণ ভলিউমে টানা পাঁচ মিনিট কল দিতে পারবেন। এমনকি দূর থেকেই ডিভাইসের সব তথ্য মুছে ফেলতে পারবেন। ডিভাইস ম্যানেজার সচল রয়েছে কিনা, তা যাচাই করতে সেটিংস থেকে সিকিউরিটি অপশনে যেতে হবে। সিকিউরিটি সেটিংসের ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর থেকে ডিভাইস ম্যানেজার সক্রিয় করে নেওয়া যাবে।

অ্যাপস লক

স্মার্টফোন বা ট্যাবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অ্যাপস লক সক্রিয় করা প্রয়োজন। গ্যালারি বা মেসেজিংয়ের সুরক্ষা হিসেবে গুগল প্লে থেকে অ্যাপ লক ডাউনলোড করে নেওয়া যাবে। এমন অ্যাপ ব্যবহার করলে আলাদা করে পাসওয়ার্ড বা পিন কোড সেট করে দিতে হবে। তখন কোনো নির্দিষ্ট অ্যাপ্লিকেশন সক্রিয় করতে গেলে আগে পাসওয়ার্ড দিয়ে তবেই প্রবেশ করা যাবে।

কেকে/এএম
আরও সংবাদ   বিষয়:  স্মার্টফোন   অ্যাপ লক  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ঢাকা বাণিজ্য মেলায় পণ্যের দাম-মান নিয়ে অভিযোগ
নির্বাচন ডাকাতি যেন আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে
কুমিল্লায় অর্ধকোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার
কত আসনে লড়বে এনসিপি, জানালেন আসিফ মাহমুদ
টঙ্গীতে পোশাক কারখানায় হঠাৎ অসুস্থতার কবলে শ্রমিকরা

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে লোকালয়ে এক বছরে ৬৭ বন্যপ্রাণী উদ্ধার
নিকাব নিয়ে মন্তব্যের জন্য মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে
ঝিকরগাছায় বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের কম্বল বিতরণ
বর্ণনাত্মক রীতির মূকাভিনয়ে মঞ্চস্থ হল পাঁচালি নাটক ‘প্রাচ্য’
ফটিকছড়িতে বিশেষ অভিযানে অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৭

প্রযুক্তি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close