রোববার, ১৫ মার্চ ২০২৬,
১ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ মার্চ ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
প্রিয় ক্যাম্পাস
বীর মুক্তিযোদ্ধা ইমামুল কবীর শান্তর ৫ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৮:২৮ পিএম

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্তর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা, দোয়া মাহফিলসহ নানা আয়োজন হয়েছে। দুই দিনব্যাপি এ কর্মসূচির মধ্যে ছিল বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, কোরআন খতম, রক্তদান কর্মসূচি, স্মরণসভা ও দোয়া মহফিল।

বৃহস্পতিবার (২৯ মে) শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম।

সভায় মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাকে একজন প্রগতিশীল চিন্তাবিদ, উদ্যোক্তা ও শিক্ষানুরাগী হিসেবে স্মরণ করেন বক্তারা। এ সময় তারা বলেন, তিনি দেশের মুক্তিযুদ্ধে যেমন ভূমিকা রেখেছেন, তেমনি শিক্ষাক্ষেত্রে ও সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজ গঠনে রেখেছেন অনন্য অবদান।

স্মরণসভায় স্মৃতিচারণ করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চেয়ারম্যান ডা. মো. আহসানুল কবির, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর ও ভারতের শিক্ষাবিদ আশীষ সরকার।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান, ডিন, শিক্ষক, কর্মকর্তা, অ্যালামনাই ও শিক্ষার্থীরা।

দোয়া মহফিল শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

কেকে/এএম
আরও সংবাদ   বিষয়:  বীর মুক্তিযোদ্ধা ইমামুল কবীর শান্ত   মৃত্যুবার্ষিকী   স্মরণসভা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, মিরপুরে বহুতল ভবনে আগুন
ভারতের সঙ্গে জামায়াতের গোপন যোগাযোগ
সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
সংকট পেরিয়ে সম্ভাবনার বছর ২০২৬
কমলো জ্বালানি তেলের মূল্য

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে
মেঘনার স্কুল–কলেজের শিক্ষার্থীর নেশার পেছনে ‘মান্নান সিন্ডিকেট’
শা এসোসিয়েটসের বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড অনুষ্ঠান
বিদায় ২০২৫, স্বাগত ২০২৬
গাকৃবি গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের নতুন ডিন অধ্যাপক তোফাজ্জল ইসলাম

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close