সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫,
১ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হবে সোমবার      ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ      বাঁচল বহু প্রাণ : সিডনির হামলাকারীর অস্ত্র কেড়ে নিলেন নিরস্ত্র ব্যক্তি      তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা মাথায় বাজ পড়ার মতো : সিইসি      হাদিকে গু‌লি ক‌রে ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর      হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে : ডিএমপি      সুদানে শান্তিরক্ষা মিশনে নিহতসহ ১৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ      
দেশজুড়ে
তেঁতুলিয়ায় ডাহুক নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের মামলায় আসামি ১৩
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৯:২৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে তেঁতুলিয়ায় বিশেষ অভিযানে ডাহুনলক নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় তিনটি ড্রেজার মেশিনসহ বিপুল পরিমাণ মালামাল জব্দের ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে দুটি পৃথক মামলা করেছে পুলিশ।  এঘটনায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ১২/১৩ জনকে। 

 শুক্রবার (১৬ মে) দুপুরে তেঁতুলিয়া মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) খলিদ হাসান তন্ময় আসাদুজ্জামান বাদী হয়ে এই মামলা দুটি দায়ের করেন। 

জানা যায়, উপ-পরিদর্শক (এসআই) খালিদ হাসান তন্ময়ের করা মামলায় আসামিরা হলেন, জেলার তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাজীপাড়া এলাকার মৃত ইদ্রিসের ছেলে শাহজাহান (৪০),একই উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে হুমায়ুন (৪০), বুড়াবুড়ি ইউনিয়নের লালগছ এলাকার আকরাম ছেলে বশির (৪১), একই এলাকার জাকের (৩৫), শালবাহান ইউনিয়নের সানু বালাবাড়ি এলাকার মৃত ফজলের ছেলে আব্দুর রহিম (৫৫),আইনুল হকের ছেলে মো. হারুন (৩৭) সহ অজ্ঞাত আরো  ৮/৯জন। 

অন্যদিকে উপ-পরিদর্শক (এসআই)  আসাদুজ্জামানের করা মামলায় আসামিরা হলেন, বালাবাড়ি এলাকার খুট্ট মোহাম্মদের ছেলে জমিরুল ইসলাম জুমুল (৫০), মিজানুর রহমান (৩৫) ও রবিউল ইসলামের(৪০) পিতা ও গ্রাম অজ্ঞাত। বুড়াবুড়ি এলাকার মৃত শরিফের ছেলে আওয়াল (৩৫), একই ইউনিয়নের নারায়ণগছ এলাকার জহিরুল ইসলামের ছেলে আকিমুল, বুড়াবুড়ি এলাকার মৃত সমিল উদ্দিনের ছেলে আজাহারুল ইসলাম (৩৩) ও আইজুদ্দিনের ছেলে দিপু (৩৫)সহ অজ্ঞাত আরো ৩/৪ জন৷ 

মামলার এজাহার সূত্রে জানা যায়,গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা ২৫ মিনিট থেকে রাত ১১টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে জেলার তেঁতুলিয়া উপজেলার ডাহুক নদীর বুড়াবুড়ি ইউনিয়নের হারানিখী ও সরকারপাড়া গ্রামের দুটি স্থানে এবং শালবাহান ইউনিয়নের বালাবাড়ি এলাকায় অভিযান চালান তেঁতুলিয়া মডেল থানার পুলিশ৷ এ সময় অভিযানে ৩টি ড্রেজার মেশিন, পাইপ, টিনের ড্রাম, লোহার নেট, জব্দ করেন৷ অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে অভিযুক্তদের বিরুদ্ধে খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন ১৯৯২ সালের ৫ ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এবিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন,তেঁতুলিয়া ডাহুক নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় সরঞ্জামসহ তিনটি মেশিন জব্দ করা হয়েছে। এবং দুটি পৃথক মামলাও করা হয়েছে। যাদের আসামি করা হয়েছে তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। 

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার-৪ আসনের প্রার্থীর ওপর হামলা
জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ কর্মকর্তা
রায়হানকে চিকিৎসায় সহায়তা দিল দশমিনা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র : হাজী ইয়াছিন
বগুড়ায় কনস্টেবলের কাছ থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

সর্বাধিক পঠিত

ঈশ্বরগঞ্জে মৃত্যুশয্যায় অসুস্থ ভাইকে দেখতে এসে হামলার শিকার
ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ
দর্শনার কেরু চিনিকলের সাবেক এমডিসহ দশ কর্মকর্তাকে শাস্তি
দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নির্বাহী কর্মকর্তার ক্ষোভ
সোনাইমুড়ীতে ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close