সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫,
২৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার      এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক      নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিইসি      কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে : কৃষি উপদেষ্টা      নতুনদের জন্য সুখবর, এক সপ্তাহে পাবেন মনিটাইজেশন যেভাবে      যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে : তারেক রহমান      জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক      
বিনোদন
বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের আত্মপ্রকাশ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৩:৫৩ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

বাংলার গৌরবময় ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী সংগ্রাম ও ২০২৪ সালের জুলাই বিপ্লবের চেতনায় সমতা, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের অঙ্গীকারে দেশের বিভিন্ন আবৃত্তি সংগঠন ও আবৃত্তিশিল্পীদের অভিভাবক প্রতিষ্ঠান বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে। 

শনিবার (৮ নভেম্বর) বিকাল চারটায় ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে একঝাঁক শিশুশিল্পী নতুনের আহ্বান জানিয়ে বেলুন উড়িয়ে উদ্বোধন করে ফেডারশনের। 

এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

এর আগে বিকাল সাড়ে তিনটায় কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের আত্মপ্রকাশ উপলক্ষে উদ্বোধনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে কেন্দ্রীয় শহিদ মিনারে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়ে আয়োজনের উদ্বোধনী পর্ব। 

আয়োজনে স্বাগত বক্তব্য ও উদ্বোধনী ঘোষণাপত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এবং সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি আবৃত্তিশিল্পী মেহেদী হাসান। 

আত্মপ্রকাশ উপলক্ষে ফেডারেশনকে শুভেচ্ছা জানান জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হানসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে দলীয় আবৃত্তি পরিবেশন করে শিশুদের আবৃত্তি দল ঋদ্ধস্বর, কিনান লার্নিং সেন্টার ও মহাপৃথিবী।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন   আত্মপ্রকাশ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চলতি সপ্তাহেই তফসিল
খালেদা জিয়াকে বিদেশে না নেওয়ার ভাবনা
ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার
চট্টগ্রামে ৭ বছরের শিশুর নামে অপহরণ মামলা, তিন দিনেও মেলেনি মুক্তি

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে জলমহাল ব্যবস্থাপনাসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহযোগিতা
বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন
একটি পক্ষ এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর স্বপ্ন দেখছে : আতাউর রহমান
এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close