সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫,
১ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হবে সোমবার      ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ      বাঁচল বহু প্রাণ : সিডনির হামলাকারীর অস্ত্র কেড়ে নিলেন নিরস্ত্র ব্যক্তি      তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা মাথায় বাজ পড়ার মতো : সিইসি      হাদিকে গু‌লি ক‌রে ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর      হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে : ডিএমপি      সুদানে শান্তিরক্ষা মিশনে নিহতসহ ১৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ      
দেশজুড়ে
কাউখালীতে ‘গ্রীন ফোর্স বাংলাদেশ’ এর মতবিনিময় সভা
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ২:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে ‘গ্রীন ফোর্স বাংলাদেশ’ এর ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

শনিবার (৮ নভেম্বর) সকালে গ্রীন ফোর্স বাংলাদেশ, কাউখালীর আয়োজনে অবসর ভবনের কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কাউখালী প্রেস ক্লাবের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশ ন্যাশনাল কো-অর্ডিনেটর ড. এসএম হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশ ডেপুটি কো-অর্ডিনেটর প্রফেসর জাহিদুল ইসলাম, গ্রীন ফোর্স বাংলাদেশ পিরোজপুর জেলা কমিটি সভাপতি মইনুল আহসান মুন্না। 

এ সময় বক্তব্য রাখেন অবরস প্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. মনোয়ার হোসেন মিয়া, গ্রীন ফোর্স বাংলাদেশ পিরোজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন, প্রধান শিক্ষক রতন কুমার দাস, সাংবাদিক রিয়াদ মাহমুদ, প্রধান শিক্ষক কিরন চন্দ্র, ইউপি সদস্য মো. রুবেল হোসেন, নারীনেত্রী জাহানুর বেগম, শামীমা আক্তার, রেশমা আক্তার প্রমুখ।

প্রধান অতিথি ড. এসএম হক বলেন, ‘গ্রীন ফোর্স বাংলাদেশ কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন। শুধু প্রশাসনের নয়, আমাদেরও যুদ্ধ দুর্নীতির বিরুদ্ধে, এটি সামাজিক ও নৈতিক আন্দোলন। আমরা চাই প্রত্যেক নাগরিক তার অবস্থান থেকে সৎ ও দায়িত্বশীল ভূমিকা রাখুক।’

সভায় বক্তারা বলেন, ‘দুর্নীতি আজ দেশের উন্নয়ন ও ন্যায়বিচারের প্রধান অন্তরায়। ব্যক্তি থেকে রাষ্ট্র, সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধে সম্মিলিত সচেতনতা গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় সংগঠন এবং গণমাধ্যমকে দুর্নীতি বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।’

সভায় শিক্ষক, আইনজীবী, জনপ্রতিনিধি, নারীনেত্রী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

কেকে/বি

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার-৪ আসনের প্রার্থীর ওপর হামলা
জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ কর্মকর্তা
রায়হানকে চিকিৎসায় সহায়তা দিল দশমিনা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র : হাজী ইয়াছিন
বগুড়ায় কনস্টেবলের কাছ থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

সর্বাধিক পঠিত

ঈশ্বরগঞ্জে মৃত্যুশয্যায় অসুস্থ ভাইকে দেখতে এসে হামলার শিকার
দর্শনার কেরু চিনিকলের সাবেক এমডিসহ দশ কর্মকর্তাকে শাস্তি
ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ
দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নির্বাহী কর্মকর্তার ক্ষোভ
সোনাইমুড়ীতে ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close