বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
খেলাধুলা
আজই শিরোপা ঘরে তুলতে চায় বাংলাদেশ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৪:৫৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়েই সুপার ফোরে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। সেই আফগানদেরই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হারিয়ে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। 

আজ শুক্রবার (৩ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা ঘরে তুলবে টাইগাররা।

গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) চ্যালেঞ্জিং ১৫২ রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়লেও শেষদিকে নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ম্যাচে ফিফটি করেন তানজিদ তামিম ও পারভেজ ইমন। তবে ৯ রানের ব্যবধানে ৬ উইকেট পতনের কারণে কিছুটা দুশ্চিন্তায় পড়ে দল।

ম্যাচ শেষে অধিনায়ক জাকের আলী বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে এমন হতেই পারে। তারাও ভালো দল। তবে ছেলেদের চেষ্টায় আমি খুব খুশি। আমাদের উন্নতির জায়গা আছে ব্যাটিং-বোলিংয়ে। আজকের জয় আমাদের আত্মবিশ্বাস দেবে। কালই (আজ) দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চাই।

প্রথম দুই ম্যাচ টানা দুই দিনে হওয়ায় আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। জয় পেলে সিরিজ নিশ্চিত হবে, অন্যদিকে আফগানিস্তান সমতায় ফিরতে মরিয়া হয়ে নামবে মাঠে।

তিন ম্যাচ সিরিজের শেষ টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ৫ অক্টোবর। এরপর শুরু হবে ওয়ানডে সিরিজ।

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close