সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫,
১ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হবে সোমবার      ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ      বাঁচল বহু প্রাণ : সিডনির হামলাকারীর অস্ত্র কেড়ে নিলেন নিরস্ত্র ব্যক্তি      তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা মাথায় বাজ পড়ার মতো : সিইসি      হাদিকে গু‌লি ক‌রে ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর      হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে : ডিএমপি      সুদানে শান্তিরক্ষা মিশনে নিহতসহ ১৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ      
খেলাধুলা
কাবরেরার পদত্যাগ চাওয়ায় বাফুফের কর্মকর্তাকে অপসারণ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ২:৪২ পিএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। সম্প্রতি জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার পদত্যাগ চেয়েছিলেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শাহীনকে বাফুফের জাতীয় দল কমিটির সদস্য থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বাফুফে সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালের স্বাক্ষরিত এক চিঠিতে সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তাকে অব্যাহতি দেওয়া চিঠিতে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ নেই।

নির্বাহী কমিটির সদস্য হিসেবে তিনি ফুটবল উন্নয়নে সম্পৃক্ত থাকবেন এমন কথাই লেখার পাশাপাশি জাতীয় দল কমিটি থেকে অপসারণের বিষয়টি রয়েছে। জাতীয় দল কমিটি বাফুফের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্ট্যান্ডিং কমিটি। এ সব স্ট্যান্ডিং কমিটির সদস্যদের মনোনয়ন কিংবা অব্যাহতির এখতিয়ার চেয়ারম্যানের রয়েছে।

বাফুফের গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় দল কমিটিতে একজন চেয়ারম্যান, একজন ডেপুটি চেয়ারম্যান ও সাতজন সদস্য থাকবেন। সেখানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল গঠনতন্ত্রের বাইরে গিয়ে কমিটির আকার বাড়িয়েছেন ১২ জনে। শাহীনকে অব্যাহতি দেওয়ার পর এখন কমিটিতে ১১ জন রয়েছেন। জাতীয় দল কমিটি ম্যাচ, টুর্নামেন্টের পরিকল্পনা, কোচিং স্টাফের মূল্যায়ন ও নিয়োগ নিয়ে কাজ করে।

সাম্প্রতিক সময়ে বাফুফের নির্বাহী কমিটির কোনো সদস্যকে কোনো স্ট্যান্ডিং কমিটি থেকে এভাবে অপসারণ করা হয়নি। সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন ১৪ জুন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচের বিদায় চাওয়ায় বাফুফের প্রায় সবাই বিব্রত হয়েছে, পাশাপাশি কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগও উঠেছে জোরেশোরে।

প্রায় সাড়ে তিন বছর বাংলাদেশ পুরুষ ফুটবলের দায়িত্বে হাভিয়ের কাবরেরা। ২০২৩ সালে সাফ ফুটবলের সেমিফাইনাল ছাড়া তার উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই। প্রাথমিক দল নির্বাচন, খেলোয়াড় বদল বরাবরই প্রশ্নবিদ্ধ ছিল। হামজা চৌধুরী, সামিত সোমের মতো ফুটবলার বাংলাদেশ দলে যুক্ত হওয়ার পরও ভারত এবং সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জয় না পাওয়ায় হংকং ম্যাচের আগে কোচের অব্যাহতি চাইছেন ফুটবলসংশ্লিষ্ট অনেকেই।

কেকে/এএস




   

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার-৪ আসনের প্রার্থীর ওপর হামলা
জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ কর্মকর্তা
রায়হানকে চিকিৎসায় সহায়তা দিল দশমিনা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র : হাজী ইয়াছিন
বগুড়ায় কনস্টেবলের কাছ থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

সর্বাধিক পঠিত

ঈশ্বরগঞ্জে মৃত্যুশয্যায় অসুস্থ ভাইকে দেখতে এসে হামলার শিকার
দর্শনার কেরু চিনিকলের সাবেক এমডিসহ দশ কর্মকর্তাকে শাস্তি
ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ
দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নির্বাহী কর্মকর্তার ক্ষোভ
সোনাইমুড়ীতে ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close