রোববার, ১৫ মার্চ ২০২৬,
১ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ মার্চ ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
আন্তর্জাতিক
ইরান যুক্তরাষ্ট্রে হামলা করলে নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হবে : ট্রাম্প
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ জুন, ২০২৫, ১২:৩৮ পিএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরান যুক্তরাষ্ট্রে আক্রমণ করলে নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। ইরানে ভয়াবহ ইসরাইলি হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে তেহরান। পালটা হামলা চালিয়েছে ইসরাইলে। আর এই অবস্থায় ইরান যুক্তরাষ্ট্রে আক্রমণ চালালে তার পরিণতি কী হতে পারে সে ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হুমকি দিয়ে বলেছেন, মার্কিন সামরিক বাহিনী এমন প্রতিশোধ নেবে যা তারা আগে কখনো দেখেনি।

ওয়াশিংটন ডিসিতে এক অভূতপূর্ব সামরিক কুচকাওয়াজে সভাপতিত্ব করার কয়েক ঘণ্টা পর ডোনাল্ড ট্রাম্প ইরানকে এই হুঁশিয়ারি দিয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে দাবি করেছেন, ইরানের ওপর ইসরাইলের সর্বশেষ আক্রমণের সঙ্গে আমেরিকার কোনো সংযোগ নেই এবং সংঘাতের অবসান ঘটাতে তার প্রশাসন দুদেশের মধ্যে শান্তিচুক্তির ব্যাপারে আশাবাদী।

তবে তিনি যুক্তরাষ্ট্রে হামলা চালালে কী হতে পারে সে ব্যাপারে ইরানকে সতর্ক করে দিয়েছেন। ট্রাম্প বলেন, যদি ইরান আমাদের ওপর কোনো আক্রমণ করে, তা সে যে পরিসরেই হোক না কেন; এর পরিণতি হবে ভয়াবহ। মার্কিন সশস্ত্র বাহিনীর পূর্ণ শক্তি তাদের ওপর এমন স্তরে নেমে আসবে যা তারা আগে কখনো দেখেনি। তবে, আমরা এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে চায়। ইরান এবং ইসরাইলের মধ্যে একটি চুক্তি করতে চায়।

তবে মার্কিন প্রেসিডেন্ট শাস্তির কথা বললেও, উল্টো চিত্র ইসরাইল-ইরানে। দুদেশই এরই মধ্যে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়েছে। ইসরাইল ইরানের পরমাণু স্থাপনায় আঘাত করা ও দেশটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে হত্যা করার পর ইরানও পালটা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

কেকে/এএস


   
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, মিরপুরে বহুতল ভবনে আগুন
ভারতের সঙ্গে জামায়াতের গোপন যোগাযোগ
সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
সংকট পেরিয়ে সম্ভাবনার বছর ২০২৬
কমলো জ্বালানি তেলের মূল্য

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে
মেঘনার স্কুল–কলেজের শিক্ষার্থীর নেশার পেছনে ‘মান্নান সিন্ডিকেট’
শা এসোসিয়েটসের বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড অনুষ্ঠান
বিদায় ২০২৫, স্বাগত ২০২৬
গাকৃবি গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের নতুন ডিন অধ্যাপক তোফাজ্জল ইসলাম

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close