রোববার, ১৫ মার্চ ২০২৬,
১ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ মার্চ ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
খেলাধুলা
বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ আজ, বাংলাদেশের সম্ভাব্য একাদশ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ২:৪৫ পিএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ বহুল প্রতীক্ষিত সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে আজ। এশিয়া কাপ বাছাইপর্বের ম্যাচে শক্তিশালী সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে হামজা-জামালরা।

মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এই ম্যাচটা বাংলাদেশের জন্য বিশেষ কিছু। কারণ এই ম্যাচ দিয়ে শমিত সোম বাংলাদেশের হয়ে অভিষিক্ত হচ্ছেন। কানাডিয়ান লিগের দল ক্যাভালরি এফসির হয়ে খেলা এই মিডফিল্ডার কোথায় খেলবেন, তা নিয়েও আছে জল্পনা-কল্পনা।

ক্যাভালরির হয়ে শমিত সাধারণত খেলে থাকেন রক্ষণাত্মক মিডফিল্ডারের ভূমিকায়। বাংলাদেশে এসে অনুশীলনে তিনি মন জয় করে নিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরার। তিনি যে ম্যাচে থাকছেন, তা বলাই বাহুল্য। ম্যাচেও তার ভূমিকাটা একই হওয়ার সম্ভাবনা একটু বেশি।

তার কারণ প্রতিপক্ষের নাম। বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর বল পায়ে রেখে খেলতে ভালোবাসে। বাংলাদেশও তাই। তবে আজ হয়তো সে কৌশল থেকে একটু পিছু হটে রক্ষণটাকেও শক্ত করতে চাইবেন কাবরেরা। সেক্ষেত্রে শমিত আর হামজা চৌধুরীর ডাবল পিভোটের দেখা মিলতে পারে আজকের ম্যাচে।

অধিনায়ক জামাল ভূঁইয়াকে থাকতে হতে পারে বেঞ্চে। এমনকি আগের ম্যাচে গোল করা সোহেল রানাও শুরু করতে পারেন বেঞ্চ থেকেই। তার জায়গায় কেন্দ্রীয় মিডফিল্ডারের ভূমিকায় দেখা যেতে পারে সৈয়দ কাজেম কিরমানীকে।

রক্ষণে যে পরিবর্তন আসছে না, তা একরকম নিশ্চিত। ভুটান ম্যাচের চার ফুটবলার তাজ উদ্দীন, তারিক কাজী, তপু বর্মণ আর সাদ উদ্দীনকে দেখা যাবে রক্ষণ সামলাতে। তবে প্রতিপক্ষ সিঙ্গাপুর বলে বাংলাদেশের রক্ষণভাগ আর গোলরক্ষক মিতুল মারমাকে ব্যস্ত সময়ই পার করতে হতে পারে।

আক্রমণে আগের ম্যাচে শুরু করা ফাহামেদুল ইসলাম আজও সুযোগ পেতে পারেন। অনুশীলনে তিনি বেশ ভালো করেছেন বলে জানিয়েছেন কাবরেরা। তিনি খেলবেন লেফট উইংয়ে।

ক্লাব ফুটবলে উইঙ্গারের ভূমিকায় খেলেন রাকিব হোসেন। জাতীয় দলেও অনেক ম্যাচেই এই ভূমিকাই পালন করেছেন। তবে তাকে আজ সেন্টার ফরোয়ার্ডের ভূমিকায় রাখতে পারেন কোচ। রাইট উইংয়ে আগের ম্যাচে খেলেছিলেন কাজেম, তবে তিনি মাঝমাঠে চলে এলে সে জায়গায় খেলানো হতে পারে অভিজ্ঞ মোহাম্মদ ইবরাহিমকে, আগের ম্যাচেও ম্যাচের শেষ ভাগে সে ভূমিকায় খেলেছেন তিনি।

সেন্টার ফরোয়ার্ডের ভূমিকায় আল আমিনকেও দেখা যেতে পারে। সে সম্ভাবনা সত্যি হলে রাকিব শুরু করবেন তার সহজাত অবস্থান রাইট উইংয়েই। ইবরাহিমের অপেক্ষা তখন থাকবে বদলি হিসেবে মাঠে নামার।

আজকের ম্যাচে এমনই হতে পারে বাংলাদেশের একাদশ। তবে শেষ মুহূর্তে দৈব দুর্বিপাকে কিংবা অন্যান্য প্রয়োজনেও কোচ কাবরেরা দলে পরিবর্তন আনতে পারেন। তা জানা যেতে পারে কেবল ম্যাচ শুরুর আগেই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

গোলরক্ষক: মিতুল মারমা

রক্ষণভাগ: তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন

মধ্যমাঠ: হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম কিরমানী

আক্রমণভাগ: মোহাম্মদ ইবরাহিম, রাকিব হোসেন, ফাহামেদুল ইসলাম।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ   বাংলাদেশের একাদশ   হামজা চৌধুরী  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, মিরপুরে বহুতল ভবনে আগুন
ভারতের সঙ্গে জামায়াতের গোপন যোগাযোগ
সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
সংকট পেরিয়ে সম্ভাবনার বছর ২০২৬
কমলো জ্বালানি তেলের মূল্য

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে
মেঘনার স্কুল–কলেজের শিক্ষার্থীর নেশার পেছনে ‘মান্নান সিন্ডিকেট’
শা এসোসিয়েটসের বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড অনুষ্ঠান
বিদায় ২০২৫, স্বাগত ২০২৬
গাকৃবি গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের নতুন ডিন অধ্যাপক তোফাজ্জল ইসলাম

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close