বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬,
২৯ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: ভোট, সংস্কার ও রাষ্ট্রচিন্তা- শিক্ষার্থীদের কণ্ঠে ত্রয়োদশ নির্বাচন       কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি      কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?      ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি, বিএনপির মুন্সী বহিষ্কার      জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি      হঠাৎ হাসপাতালে ভর্তি রিজভী      ভোটের ফল যাই হোক—জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন       
প্রিয় ক্যাম্পাস
মানারাতে শাহ্ আব্দুল হান্নানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৬:৩২ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব, প্রখ্যাত ইসলামী দার্শনিক, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব শাহ্ আব্দুল হান্নানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) বিকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন ইইই বিভাগের প্রধান প্রফেসর এরশাদুল হক চৌধুরী, ফার্মেসি বিভাগের প্রধান মো. রেজাউল করিম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাজমুল হক শিকদার শিবলু, ভর্তি বিভাগের পরিচালক আব্দুল কাদের, ডেপুটি রেজিস্ট্রার মো. আলমগীর হোসেন, প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্টের ভারপ্রাপ্ত উপপরিচালক রফিকুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় অনুষ্ঠানে প্রফেসর ড. মো. মিজানুর রহমান শাহ্ আব্দুল হান্নানকে জ্ঞানের জগতে আলোকবর্তিকা উল্লেখ করে বলেন, তার জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।

তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, শাহ্ আব্দুল হান্নান অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন। কিন্তু জ্ঞানে, গুণে, চিন্তা, সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতায় ছিলেন অসাধারণ। তোমাদেরকেও তার জীবন থেকে শিক্ষা নিয়ে শাহ্ আব্দুল হান্নান হয়ে উঠতে হবে।

আমাদের শিক্ষার্থীরা ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি যেন নৈতিকমূল্যবোধ সম্পন্ন মানুষ হয় এবং নিয়ম-শৃঙ্খলা, রাষ্ট্র, সমাজ, শিক্ষা-সংস্কৃতি, গবেষণায় অগ্রগামী থাকে—এটাই শাহ্ আব্দুল হান্নানের স্বপ্ন ছিল বলেও মন্তব্য করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

আলোচনা সভা শেষে শাহ্ আব্দুল হান্নানের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত করেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক মো. কামরুজ্জামান খিজরী।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ভোট, সংস্কার ও রাষ্ট্রচিন্তা- শিক্ষার্থীদের কণ্ঠে ত্রয়োদশ নির্বাচন
কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি
সখীপুরে উপসচিবের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, ভোটের অঙ্কে নতুন সমীকরণ
কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?

সর্বাধিক পঠিত

লালমনিরহাট-১ আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মাঝে
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’
বরিশাল-১ আসনে দলীয় সমীকরণ বদলে দিতে পারে নতুন ভোটাররা
প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close