সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫,
১ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হবে সোমবার      ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ      বাঁচল বহু প্রাণ : সিডনির হামলাকারীর অস্ত্র কেড়ে নিলেন নিরস্ত্র ব্যক্তি      তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা মাথায় বাজ পড়ার মতো : সিইসি      হাদিকে গু‌লি ক‌রে ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর      হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে : ডিএমপি      সুদানে শান্তিরক্ষা মিশনে নিহতসহ ১৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ      
দেশজুড়ে
পীরগাছায় কালবৈশাখী ঝড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ১:০২ পিএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রংপুরের পীরগাছায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছের নিচে চাপা পড়ে মো. রনি মিয়া (১০) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ মে) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পরান ভাটিয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রনি ওই এলাকার নূর আলম মিয়ার বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দশটার দিকে হঠাৎ প্রবল বেগে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের সঙ্গে চলা প্রবল বাতাসে নূর আলম মিয়ার বাড়ির পাশের একটি বড় গাছ ভেঙে পড়ে। গাছটি সোজা এসে ঘরের ছাদ ভেঙ্গে ঘরে থাকা শিশু রনির মাথায় আঘাত হানে। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আঘাত এতটাই তীব্র ছিল যে মাথার মগজ বের হয়ে গিয়েছিল। নিহত রনি পরান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে পড়ত।

শিশু রনির এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা ও এলাকাবাসী শিশুটির আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন।

এ বিষয়ে পীরগাছা থানার ওসি (তদন্ত) মো. নাহিদ হোসেনের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন রিসিভ না হওয়ায় তার বক্তব্য নেয়া যায়নি।

এদিকে, ওই রাতের কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় ছোট-বড় অসংখ্য গাছপালা উপড়ে পড়ে এবং বহু ঘরবাড়ি, অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। পরান-ব্রাহ্মনীকুন্ডা, বকশির দিঘি-পীরগাছা বাজার সড়কে গাছপালা উপড়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার-৪ আসনের প্রার্থীর ওপর হামলা
জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ কর্মকর্তা
রায়হানকে চিকিৎসায় সহায়তা দিল দশমিনা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র : হাজী ইয়াছিন
বগুড়ায় কনস্টেবলের কাছ থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

সর্বাধিক পঠিত

ঈশ্বরগঞ্জে মৃত্যুশয্যায় অসুস্থ ভাইকে দেখতে এসে হামলার শিকার
দর্শনার কেরু চিনিকলের সাবেক এমডিসহ দশ কর্মকর্তাকে শাস্তি
ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ
দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নির্বাহী কর্মকর্তার ক্ষোভ
সোনাইমুড়ীতে ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close