মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬,
২৮ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?      ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি, বিএনপির মুন্সী বহিষ্কার      জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি      হঠাৎ হাসপাতালে ভর্তি রিজভী      ভোটের ফল যাই হোক—জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন       প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’      নির্বাচন উপলক্ষে ৯৬ ঘণ্টা কড়াকড়ি : ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ      
দেশজুড়ে
মাদারীপুরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ যুবককে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ১২:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদারীপরে আড়িয়াল খাঁ নদে পিকনিকের ট্রলার ডুবে নিখোঁজ যুবক সুমন সিপাহীকে উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (১৭ মে) ভোর সাড়ে ৫টা থেকে আড়িয়াল খাঁ নদের বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালায় ডুবুরিদল। নিখোঁজ সুমনের অপেক্ষায় নদেরপাড়ে ভীড় করেন স্বজনরা। দাবি করেছেন অভিযুক্ত বাল্কহেডের চালকের বিচার।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে ওই এলাকার যুবকদের পক্ষ থেকে পিকনিকের আয়োজন করা হয়। ট্রলার ভাড়া করে অর্ধশত মানুষ নিয়ে আড়িয়াল খাঁ নদের বিভিন্ন এলাকায় ঘুরে আনন্দ উপভোগ করেন তারা। রাতে ফেরার পথে রাত ১০টার দিকে সদর উপজেলার ‘বাহেরচর কাতলা’ এলাকায় বিপরীত দিক থেকে বালুবাহী বাল্কহেডের সাথে পিকনিকের ট্রলারটি ধাক্কায় পিকনিকের ট্রলারটি ডুবে যায়। শুরু হয় চিৎকার চেচামেচি। পরে স্থানীয়রা ছুটে এসে অন্য ট্রলারের সহযোগিতায় সবাইকে উদ্ধার করলেও নিখোঁজ থাকে একই এলাকার কালু সিপাহীর ছেলে সুমন সিপাহী। এদিকে এই ঘটনায় অসুস্থ কয়েকজনকে উদ্ধার করে ভর্তি করা হয় ২৫০ শয্যা জেলা হাসপাতালে। শনিবার ভোর থেকে সুমনে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস।

মাদারীপুর ফায়ার সার্ভিসের লিডার জাহেদুল ইসলাম ভুইয়া জানান, ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ যুবককে উদ্ধারে কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবরিদল। সুমনকে না পাওয়া পর্যন্ত চলবে এই অভিযান।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সখীপুরে উপসচিবের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, ভোটের অঙ্কে নতুন সমীকরণ
কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
সাতক্ষীরা শ্যামনগরের গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সর্বাধিক পঠিত

লালমনিরহাট-১ আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মাঝে
নিকেতনে জমি নিয়ে অপপ্রচার, রাজউক জানাল আসল তথ্য
প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’
বরিশাল-১ আসনে দলীয় সমীকরণ বদলে দিতে পারে নতুন ভোটাররা
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close