মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬,
৩০ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
শিরোনাম: সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ      মোছাব্বির হত্যার ‘মোটিভ’ খুঁজতে তিন আসামি ৭ দিনের রিমান্ডে      প্রাক নির্বাচনী জরিপে বিএনপি-জামায়াতের ভোটের পার্থক্য ১.১ শতাংশ      ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন      অন্তর্বর্তী সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে: টিআইবি      আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি : মির্জা ফখরুল      হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ পিবিআইয়ের      
জাতীয়
সুদমুক্ত ক্ষুদ্রঋণ পাচ্ছেন ইমাম-মুয়াজ্জিনরা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৩:০২ পিএম আপডেট: ২৪.০৩.২০২৫ ৭:১০ পিএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ ইমাম-মুয়াজ্জিনরা পাচ্ছেন সুদমুক্ত ক্ষুদ্রঋণ। ধর্ম মন্ত্রণালয়ের ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে এই ঋণ দেওয়া হবে।

সোমবার (২৪ মার্চ) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলতি ২০২৪-২৫ অর্থবছরে সারা দেশে ৬০০ জন ইমাম-মুয়াজ্জিনকে এক কোটি ৮০ লাখ টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হয়েছে। একই অর্থবছরে ৪ হাজার ৬২০ জন ইমাম-মুয়াজ্জিনকে আর্থিক সহায়তা হিসেবে দুই কোটি ৩১ লাখ টাকা বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ঢাকা জেলার ২৯৫ জনকে ১৪ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। অবশিষ্ট টাকা নির্বাচিতদের মাঝে বিতরণের কাজ চলছে। ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট হতে এই দুই খাতে মোট ৪ কোটি ১১ লাখ টাকা বিতরণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইমাম প্রশিক্ষণ একাডেমিতে যেসকল ইমাম-মুয়াজ্জিনরা প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদেরকে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট হতে এই ঋণ সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া এই ট্রাস্ট হতে আর্থিকভাবে অস্বচ্ছল ইমাম-মুয়াজ্জিনদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

উল্লেখ্য, কোনো ইমাম বা মুয়াজ্জিন মারাত্মক দুর্ঘটনা, পঙ্গুত্ব, দুরারোগ্য ব্যাধি ইত্যাদি কারণে অক্ষম হয়ে পড়লে, আকস্মিকভাবেই মৃত্যুবরণ করলে তাকে আর্থিক সহায়তা ও ঋণ প্রদান, তাদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্য আর্থিক সহায়তা এবং পরিবারের কল্যাণ সাধনের জন্য ২০০১ সালে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠিত হয়।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  সুদমুক্ত ক্ষুদ্রঋণ   ইমাম-মুয়াজ্জিন   ধর্ম মন্ত্রণালয়  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

গাবতলীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০
সিরাজগঞ্জে সরিষা ক্ষেত থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
চিরিরবন্দরে ইটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
কুমিল্লায় এক মাসে ৯ খুন, ১১ ধর্ষণ মামলা
নির্বাচনে জীবনের ঝুঁকি নিয়েও সাংবাদিকদের কাজ করতে হয়

সর্বাধিক পঠিত

নিকাব নিয়ে মন্তব্যের জন্য মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে
শ্রীমঙ্গলে লোকালয়ে এক বছরে ৬৭ বন্যপ্রাণী উদ্ধার
ফটিকছড়িতে বিশেষ অভিযানে অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৭
বর্ণনাত্মক রীতির মূকাভিনয়ে মঞ্চস্থ হল পাঁচালি নাটক ‘প্রাচ্য’
মেঘনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ, ফেসবুকে প্রবাসীর স্ট্যাটাস

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close