রোববার, ১৫ মার্চ ২০২৬,
১ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ মার্চ ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
অর্থনীতি
সোনার দামে রেকর্ড, স্মারক মুদ্রার দামও বাড়াল বাংলাদেশ ব্যাংক
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১৩ পিএম

দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে সোনার দাম। বর্তমানে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হচ্ছে ১,৪৯,৮১২ টাকায়—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

এরই মধ্যে স্মারক স্বর্ণমুদ্রার দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিটি মুদ্রার দাম ১০ হাজার টাকা বাড়িয়ে ১,৩৫,০০০ টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে, যা এতদিন ১,২৫,০০০ টাকা ছিল।

একইসঙ্গে রুপার স্মারক মুদ্রার দাম ১,০০০ টাকা বাড়িয়ে ৭,০০০ টাকা করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় স্মারক মুদ্রার দাম সমন্বয় করা হয়েছে। নতুন এই মূল্য ১৬ ফেব্রুয়ারি (সোমবার) থেকে কার্যকর হবে।

২২ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি ১০ গ্রাম ওজনের স্মারক স্বর্ণমুদ্রা (বাক্সসহ) ১,৩৫,০০০ টাকা। বাজারে থাকা ১১টি স্মারক রুপার মুদ্রা (ওজন ২০ গ্রাম থেকে ৩১.৪৭ গ্রাম) ৭,০০০ টাকায় বিক্রি হবে।

কেকে/এএম


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ ব্যাংক  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, মিরপুরে বহুতল ভবনে আগুন
ভারতের সঙ্গে জামায়াতের গোপন যোগাযোগ
সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
সংকট পেরিয়ে সম্ভাবনার বছর ২০২৬
কমলো জ্বালানি তেলের মূল্য

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে
মেঘনার স্কুল–কলেজের শিক্ষার্থীর নেশার পেছনে ‘মান্নান সিন্ডিকেট’
শা এসোসিয়েটসের বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড অনুষ্ঠান
বিদায় ২০২৫, স্বাগত ২০২৬
গাকৃবি গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের নতুন ডিন অধ্যাপক তোফাজ্জল ইসলাম

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close