সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫,
১ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হবে সোমবার      ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ      বাঁচল বহু প্রাণ : সিডনির হামলাকারীর অস্ত্র কেড়ে নিলেন নিরস্ত্র ব্যক্তি      তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা মাথায় বাজ পড়ার মতো : সিইসি      হাদিকে গু‌লি ক‌রে ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর      হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে : ডিএমপি      সুদানে শান্তিরক্ষা মিশনে নিহতসহ ১৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ      
খেলাধুলা
চ্যাম্পিয়নস ট্রফির সুযোগ নিয়ে এবার মুখ খুললেন লিটন
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ১১:৪০ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

আগামী মাস থেকে শুরু হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। ১৫ সদস্যের এই দলে তারকা ব্যাটার লিটন কুমার দাসের বাদ পড়া নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। দলে নতুন ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন পারভেজ হোসেন ইমন।

এদিকে আগামী মাসের অর্থাৎ ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের জন্য রোববার (১২ জানুয়ারি) বাংলাদেশের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে বিগত এক বছরের ফর্মহীনতার কারণে বাদ পড়েছেন লিটন। তবে বাদ পড়ার দিনেই বিপিএলে শতক হাঁকিয়েছেন তিনি। খেলেছেন ক্যারিয়ারসেরা এক ইনিংস।

তাইতো ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটনের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জানতে চাওয়া হয়। এসময় তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা যদি বলেন, এটা আমার হাতে নাই। ওটা নির্বাচকদের কল সম্পূর্ণ। কাকে খেলাবে, কাকে খেলাবে না এটা তাদের কল। আমার কাজ হচ্ছে পারফর্ম করা, যেটা করতে পারছিলাম না এতদিন। ওটার জন্য আপসেট ছিলাম, কীভাবে ডেলিভার করা যায় পারফরম্যান্স।’

এসময় নিজের মানসিক অবস্থা ম্যাচের আগে এবং পরে একই আছে উল্লেখ করে লিটন বলেন, ‘ম্যাচের আগে যে মাইন্ড সেটআপ ছিল, পরেও একই আছে। আমি সবসময় একটা কথা বলি, আজকের দিনটা ইতোমধ্যেই অতীত। আমি হয়তো ক্যারিয়ারে একটা ভালো ইনিংস খেলেছি। কিন্তু পরের ম্যাচে আবার আমাকে শূন্য থেকেই করতে হবে। ব্যাক অব মাইন্ডে এটাই থাকবে যে, আবার নতুন করে আমার ইনিংস গোছাতে হবে। পরিশ্রম করবো, দেখা যাক কী হয়।’

এসময় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার কারণ নিয়ে পরিষ্কার বার্তা পেয়েছেন কি না- এমন প্রশ্নের উত্তরে লিটন বলেন, ‘ক্লিয়ার মেসেজ দেয়া হয়েছে (বাদ পড়া নিয়ে)। আসলে নির্বাচকদের তরফ থেকে না, কী কারণে রাখা হয়নি এটা মিডিয়া ঘাটলেই পাওয়া যায় যে, কী কারণে রাখা হয়নি। আপনি যদি দেখেন, কী কারণে আমি বাদ পড়েছি, আমার পারফরম্যান্স ছিল না। আপনারাই নিউজ করেছেন। এটা ওপেন। এটা না জানার কিছু নাই।’

উল্লেখ্য, লিটন ছাড়াও সাকিব আল হাসানও এই প্রথমবারের মতো বৈশ্বিক কোনো টুর্নামেন্টে বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে পারবেন না। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন পর্যন্ত দেশেই ফেরেননি সাকিব।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:   লিটন কুমার দাস   সাকিব আল হাসান   চ্যাম্পিয়নস ট্রফি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার-৪ আসনের প্রার্থীর ওপর হামলা
জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ কর্মকর্তা
রায়হানকে চিকিৎসায় সহায়তা দিল দশমিনা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র : হাজী ইয়াছিন
বগুড়ায় কনস্টেবলের কাছ থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

সর্বাধিক পঠিত

ঈশ্বরগঞ্জে মৃত্যুশয্যায় অসুস্থ ভাইকে দেখতে এসে হামলার শিকার
ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ
দর্শনার কেরু চিনিকলের সাবেক এমডিসহ দশ কর্মকর্তাকে শাস্তি
দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নির্বাহী কর্মকর্তার ক্ষোভ
সোনাইমুড়ীতে ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close