সোমবার, ১২ জানুয়ারি ২০২৬,
২৯ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
শিরোনাম: সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ      মোছাব্বির হত্যার ‘মোটিভ’ খুঁজতে তিন আসামি ৭ দিনের রিমান্ডে      প্রাক নির্বাচনী জরিপে বিএনপি-জামায়াতের ভোটের পার্থক্য ১.১ শতাংশ      ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন      অন্তর্বর্তী সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে: টিআইবি      আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি : মির্জা ফখরুল      হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ পিবিআইয়ের      
প্রযুক্তি
হোয়াটসঅ্যাপে নতুন যে বিশেষ সুবিধা আসছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জানুয়ারি, ২০২৫, ১১:৪৫ এএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে হোয়াটসঅ্যাপ। মেসেঞ্জারে চ্যাটিংয়ের জন্য ব্যবহৃত হলেও নানা সুবিধার কারণে এগিয়ে আছে হোয়াটসঅ্যাপ। তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত কথোপকথন বা চ্যাটের পাশাপাশি গ্রুপ চ্যাটে একে অপরের সঙ্গে সংক্ষিপ্ত সভা করা যায়।

এছাড়াও সভার বিষয় ও তারিখ গ্রুপের সদস্যদের আগে থেকে জানিয়ে দেওয়ার জন্য ইভেন্টও তৈরি করা যায় হোয়াটসঅ্যাপে। এবার গ্রুপ চ্যাটের পদ্ধতির মতোই একইভাবে ব্যক্তিগত চ্যাটেও ইভেন্ট তৈরির সুযোগ চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।

এ সুবিধা চালু হলে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজে ব্যস্ত ব্যক্তিরা আগে থেকে সময় নির্ধারণ করে একে অপরের সঙ্গে আলোচনা করতে পারবেন।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটাইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানে ব্যক্তিগত চ্যাটে ইভেন্ট সুবিধার কার্যকারিতা পরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ২.২৫.১.১৮ বেটা সংস্করণে সুবিধাটি ব্যবহার করা যাচ্ছে। তবে সুবিধাটি কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

ডব্লিউএবেটাইনফোর তথ্যমতে, গ্রুপ চ্যাটের পদ্ধতির মতোই একইভাবে ব্যক্তিগত চ্যাটেও হোয়াটসঅ্যাপ ইভেন্ট তৈরি করা যাবে। এ জন্য চ্যাটের পেপার ক্লিপ আইকনে ট্যাপ করে ইভেন্ট আইকন নির্বাচন করতে হবে। এরপর ইভেন্টের নাম লিখে শুরুর তারিখ ও সময়ের পাশাপাশি শেষ হওয়ার সময় উল্লেখ করতে হবে। এর ফলে অন্য ব্যক্তি ইভেন্টের সময়কাল সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন। যে ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হবে, তিনি ইভেন্টের আমন্ত্রণ গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারবেন। সূত্র: টেকলুসিভ ডটকম

কেকে/এইচএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ
মুরাদনগরে ছেলের হাতে বাবা খুন
ঢাকা বাণিজ্য মেলায় পণ্যের দাম-মান নিয়ে অভিযোগ
নির্বাচন ডাকাতি যেন আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে
কুমিল্লায় অর্ধকোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে লোকালয়ে এক বছরে ৬৭ বন্যপ্রাণী উদ্ধার
নিকাব নিয়ে মন্তব্যের জন্য মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে
বর্ণনাত্মক রীতির মূকাভিনয়ে মঞ্চস্থ হল পাঁচালি নাটক ‘প্রাচ্য’
ফটিকছড়িতে বিশেষ অভিযানে অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৭
সালথায় চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ

প্রযুক্তি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close