সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫,
১ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হবে সোমবার      ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ      বাঁচল বহু প্রাণ : সিডনির হামলাকারীর অস্ত্র কেড়ে নিলেন নিরস্ত্র ব্যক্তি      তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা মাথায় বাজ পড়ার মতো : সিইসি      হাদিকে গু‌লি ক‌রে ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর      হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে : ডিএমপি      সুদানে শান্তিরক্ষা মিশনে নিহতসহ ১৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ      
খেত খামার
২০০ বছরের ঐতিহ্য পানের বরজ বদলে যাচ্ছে হাজারো মানুষের ভাগ্য
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১০:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরিশালের উজিরপুর উপজেলার বিভিন্ন গ্রামজুড়ে এখন হাজার হাজার পানের বরজ। বরজগুলোর দিকে উঁকি দিলেই চোখে পড়ে সবুজের সমাহার। কয়েক বছর ধরে পানের চড়া দাম থাকার কারণে চাষিরা এখন পান চাষের দিকে ঝুঁকছেন।

একসময় যে সব জমিতে ধান, পাট ও গমসহ নানা ধরনের ফসল চাষাবাদ হতো এখন সেই জমিতে গড়ে উঠছে বড় বড় পানের বরজ। লাভজনক ও অর্থকরী ফসল হওয়ায় উজিরপুরের ৯টি ইউনিয়নের মানুষের মধ্যে দিনে দিনে পানের বরজের প্রতি আগ্রহ বাড়ছে। বরিশালের পান সুস্বাদু হওয়ার কারণে দেশ বিদেশে এর চাহিদাও রয়েছে।

উজিরপুরে পান চাষ শুরু হয় প্রায় ২০০ বছর আগে। ইতোমধ্যে পান বেচা কেনার জন্য উপজেলা সদরসহ আশপাশের এলাকায় কয়েকটি বাজার গড়ে উঠেছে। পান চাষ করে বদলে যাচ্ছে প্রায় ৫০ হাজার মানুষের ভাগ্য।

সারা বছর পানের বরজে আয় রোজগার হওয়ায় চাষিরা আগ্রহী হচ্ছেন পান চাষে। পানের বরজে ১২ মাস কাজকর্ম থাকায় এলাকার দরিদ্র দিনমজুরদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। হাজার, হাজার মানুষ পানের বরজে কাজ করছেন। পুরুষের সাথে পাল্লা দিয়ে বরজে দিনমজুরের কাজ করছেন অনেক নারী।

কৃষকেরা জানিয়েছেন, পান চাষে তারা বেশি লাভবান হচ্ছেন পানের বরজ করে পানগাছ লাগানোর চার-পাঁচ মাসের ফলন আসে ওই ফসল সপ্তাহে ২-৩ দিন বাজারে বিক্রি করা যায়। একটি বরজ করলে একটানা ১৫-২০ বছর পান পাওয়া যায়। ফলে, তারা এখন পানের গাছকে ভালোবেসে নাম দিয়েছেন টাকার গাছ হিসেবে।

উজিরপুর উপজেলা সদর, শোলক, গুঠিয়া, শিকারপুর,বরাকোঠা, বামরাইল ও সাতলা ইউনিয়নে সবচেয়ে বেশি পানের বরজ রয়েছে। পানের বাজারকে কেন্দ্র করে উজিরপুরের পৌর এলাকার কালির বাজার, ইচলাদী, সোনারবাংলা বাজার, জয়শ্রী এলাকায় সপ্তাহে তিন দিন করে হাট বসে। এসব হাটে কোটি টাকার পান বেচা-কেনা হয়।

উজিরপুর উপজেলার শোলক গ্রাম যেন পান চাষের অনন্য স্বপ্নভূমি। উপজেলার বেশিরভাগ মানুষই জীবিকা নির্বাহ করেন পানের বরজের উপর নির্ভর করে। এককথায়, শোলকের প্রতিটি ঘরে ঘরেই রয়েছে পানের বরজের ছোঁয়া।

প্রতিদিন সকাল হলে নারী-পুরুষ নির্বিশেষে সবাই নেমে পড়েন বরজের পরিচর্যায়। বছরের পর বছর ধরে এই গ্রামের মানুষরা পান চাষ করে শুধু নিজেদের স্বাবলম্বী করেননি, পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও তৈরি করেছেন অসংখ্য মানুষের জন্য।

স্থানীয় একাধিক চাষী জানিয়েছেন, এখানকার অধিকাংশ মানুষের প্রধান আয়ের উৎস পান চাষ। প্রতি বছর লক্ষ লক্ষ টাকার পান বিক্রি হয় এই এলাকা থেকে। শুধু স্থানীয় বাজার নয়, বরিশাল ছাড়িয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় এখানকার প্রসিদ্ধ পান।

পান চাষের কারণে শোলক গ্রামটি ক্রমেই বেকারত্ব ও দারিদ্র্যের গণ্ডি পেরিয়ে দাঁড়িয়েছে স্বাবলম্বীর নতুন উদাহরণ হিসেবে। গ্রামটি এখন শুধু পানের বরজেই ঢাকা নয়, বরং এখানকার মানুষের কঠোর পরিশ্রম আর সাফল্যের গল্পে ঢেকে গেছে।

উজিরপুর উপজেলার শোলকের পাশাপাশি হারতা, সাতলা, ঘণ্টেশ্বরসহ আরও অনেক এলাকায়ও পান চাষ জনপ্রিয় হলেও শোলক নিজস্ব স্বকীয়তায় আলাদা। এখানে পান চাষের বাম্পার ফলন এবং উন্নত মানই এলাকার অর্থনীতিকে করেছে সমৃদ্ধ।

শোলকের এক প্রবীণ পান চাষী বলেন, ‘আমাদের জীবনের রুটি-রুজি এই পান। এর উপরই ভরসা করে সংসার চলে, ছেলেমেয়ের পড়াশোনা হয়।’

গ্রামের প্রতিটি বরজ আর চাষির পরিশ্রম মিলে শোলককে আজ পরিণত করেছে এককথায় ‘পানের স্বর্গরাজ্য’তে, যেখানে পানের সুবাসে ভর করে বয়ে যাচ্ছে সমৃদ্ধির জোয়ার।

বামরাইলের মোড়াকাঠি গ্রামের পান চাষি মাসুদ জানান, বর্তমানে পানের বাজার ভাল। এ কারণে পান চাষ করে লাভবান হচ্ছেন তারা।

জয়শ্রী বাজারের পানের আড়তদার হানিফ হাওলাদার জানান, তার মোকামে প্রতিদিন লাখ লাখ টাকার পান কোনা বেচা হচ্ছে। বর্তমানে পানের বাজার ভাল। প্রতি বিড়া পান ২০০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে, এলাকার চাষিরা এখন পানের গাছকে টাকার গাছ বলে ডাকেন।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  ঐতিহ্য   পানের বরজ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার-৪ আসনের প্রার্থীর ওপর হামলা
জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ কর্মকর্তা
রায়হানকে চিকিৎসায় সহায়তা দিল দশমিনা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র : হাজী ইয়াছিন
বগুড়ায় কনস্টেবলের কাছ থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

সর্বাধিক পঠিত

ঈশ্বরগঞ্জে মৃত্যুশয্যায় অসুস্থ ভাইকে দেখতে এসে হামলার শিকার
দর্শনার কেরু চিনিকলের সাবেক এমডিসহ দশ কর্মকর্তাকে শাস্তি
ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ
দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নির্বাহী কর্মকর্তার ক্ষোভ
সোনাইমুড়ীতে ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

খেত খামার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close