সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫,
২৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার      এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক      নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিইসি      কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে : কৃষি উপদেষ্টা      নতুনদের জন্য সুখবর, এক সপ্তাহে পাবেন মনিটাইজেশন যেভাবে      যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে : তারেক রহমান      জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক      
প্রিয় ক্যাম্পাস
গবিতে নিয়োগ ছাড়াই ক্লাস নিচ্ছেন সহকারী গবেষক
গবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৬:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) বাংলা বিভাগে শিক্ষক নিয়োগ ছাড়াই ক্লাস নেওয়ার ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের জাফরুল্লাহ চৌধুরী আর্কাইভসের সহকারী গবেষক খাদিজাতুল কুবরা মিম গত ২৯ অক্টোবর থেকে নিয়ম বহির্ভূতভাবে বিভাগটিতে শ্রেণিকার্যক্রম পরিচালনা করছেন।

বিভাগীয় সূত্রে জানা যায়, অধ্যাপক মনসুর মুসার তত্ত্বাবধানে ‘আপদকালীন সময়’ দেখিয়ে মিমকে ক্লাস নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ইউজিসির নিয়োগ বিধি ছাড়াই তিনি বাংলা বিভাগের ৩টি সেমিস্টারে নিয়মিত ক্লাস নিচ্ছেন।

খাদিজাতুল কুবরা মিম বলেন, “কবিতা (কবিসতারা খাতুন) ম্যাম অসুস্থ থাকায় বিশেষ প্রয়োজনে আমাকে নিয়োগ দেয়া হয়েছে। এই নিয়োগটাতে মূলত প্রাথমিকভাবে ক্লাস নেয়ার অনুমতি দেয়া হয়েছে। এ নিয়োগের বিষয়ে আমি আগে থেকে অবগত ছিলাম না প্রশাসন থেকে আমাকে ক্লাস নেয়ার জন্য একটি চিঠি দেয়া হয় এরপর থেকে আমি ক্লাস নিচ্ছি।”

নির্ভরযোগ্য সূত্র জানায়, বিভাগটির সভাপতি অধ্যাপক ড. এ এস এম দেলোয়ার হুসাইনের অবর্তমানে বিভাগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছিলেন অধ্যাপক মনসুর মুসা। ঠিক তখনই বিভাগে শিক্ষক সংকট উল্লেখ করে খাদিজাতুল কুবরাকে ক্লাস নেওয়ার অনুমতি প্রদানের জন্য প্রশাসন বারাবর চিঠি লেখেন তিনি। পরবর্তীতে খাদিজাতুল কুবরাকে নিয়োগ বিধি ছাড়াই ‘আপদকালীন’ সময় দেখিয়েই ক্লাস নেওয়ানো হচ্ছে।

অধ্যাপক মনসুর মুসা জানান, “মীম (খাদিজাতুল কুবরা) কোনো অফিসিয়াল দায়িত্বে নেই। সে শুধু ডা. জাফরুল্লাহ চৌধুরী আর্কাইভসের দায়িত্বে আছেন। তার ক্লাস নেওয়ার যোগ্যতা আছে। শিক্ষিকার (কবিসতারা খাতুন) অনুপস্থিতিতে মানবিক জায়গা থেকেই তাকে ক্লাস নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।”

জানা গেছে, মানবিক জায়গার কথা বলা হলেও প্রভাষক কবিসতারা খাতুনের দীর্ঘ অসুস্থতায় অথবা শিক্ষক সংকট দেখিয়ে কোনো নিয়োগের আবেদন আসেনি সংশ্লিষ্ট বিভাগ থেকে।

কলা অনুষদের ডিন নিলুফার সুলতানা বলেন, “আমাদের কোনো বিভাগে নতুন শিক্ষক নিয়োগ দেয়া হয়নি। নতুন কোন শিক্ষক যদি ক্লাস নিয়ে থাকে তাহলে আমি এই বিষয়ে অবগত নই।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন বলেন, “খাদিজাতুল কুবরা মিমকে কোনো আনুষ্ঠানিক নিয়োগ দেওয়া হয়নি। বিভাগে শিক্ষক জনিত সংকট জানিয়ে অধ্যাপক মনসুর মুসা তাকে (খাদিজাতুল কুবরা) ক্লাস নেওয়ার অনুমতি প্রসঙ্গে জানিয়েছেন। ‘আপদকালীন সময়ে’ তাকে ক্লাস নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে এ কাজে তাকে কোনো আলাদা বেতন-ভাতা দেওয়া হবেনা এবং বিভাগ থেকেও শিক্ষক স্বল্পতার জন্য নতুন নিয়োগের জন্যও আবেদন জানানো হয়নি।”

নিয়োগ বিজ্ঞপ্তির প্রসঙ্গে তিনি বলেন, “যে কোনো বিভাগেই নিয়োগ বিজ্ঞপ্তি আসলে তা পত্র-পত্রিকায় প্রকাশ করা হয়, যথাযথ নিয়ম মেনেই সে অনুযায়ী নিয়োগ সম্পন্ন হবে।”

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  গবি   সহকারী গবেষক  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চলতি সপ্তাহেই তফসিল
খালেদা জিয়াকে বিদেশে না নেওয়ার ভাবনা
ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার
চট্টগ্রামে ৭ বছরের শিশুর নামে অপহরণ মামলা, তিন দিনেও মেলেনি মুক্তি

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে জলমহাল ব্যবস্থাপনাসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহযোগিতা
বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন
একটি পক্ষ এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর স্বপ্ন দেখছে : আতাউর রহমান
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে ইসলামিক ফাইন্যান্স সেমিনার অনুষ্ঠিত

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close