সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫,
২৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার      এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক      নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিইসি      কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে : কৃষি উপদেষ্টা      নতুনদের জন্য সুখবর, এক সপ্তাহে পাবেন মনিটাইজেশন যেভাবে      যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে : তারেক রহমান      জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক      
খোলা মত ও সম্পাদকীয়
তাদের ভুলি কী করে
অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৩:১৫ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

আওয়ামী লীগের ভয়াবহ দুঃশাসন—চলছে গুম, খুন, হামলা-গায়েবি মামলা, গ্রেফতার—চারদিকে আতঙ্ক। বিএনপির নেতাকর্মী ও তাদের পরিবার-পরিজন ঘর ছাড়া। বিএনপি বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে একটা শব্দ উচ্চারণ করা ছিল দুঃস্বপ্নের মতো। এমন পরিস্থিতিতে দলের কর্মসূচি পালন করা ছিল মৃত্যুসম। সেই সময় রাজপথে অথবা কারাগারে অথবা রিমান্ডে ডিবি অফিসে অথবা আদালত পাড়ায় যারা ছিল আমাদের সাথী। 

যারা আন্দোলন সফল করতে আমাদের মতো মাঠের কর্মীদের দিকনির্দেশনাসহ নানাভাবে সহযোগিতা করতেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন—বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনিসহ ঢাকা জেলার প্রতিটি নেতাকর্মী—বিশেষ করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি।

ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ


এই মানুষগুলোর অবদান ভুলে যাওয়া আমাদের মতো মাঠের কর্মীর জন্য খুব কঠিন।

গ্রেফতার এড়িয়ে কীভাবে কর্মসূচি করা যায় তাদের কাছ থেকে নানা পরামর্শের পাশাপাশি রাজপথেও পেয়েছি। জুলাই আন্দোলনে হাসিনা সরকার ইন্টারনেট বন্ধ করলেও নরমাল ফোনে কথা বলে দলের দিকনির্দেশনা আদান-প্রদান হতো।

আজ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গণতান্ত্রিক আন্দোলনে অবদান রাখা প্রতিটি নেতাকর্মীর মঙ্গল কামনা করি।

লেখক : সাধারণ সম্পাদক, ঢাকা জেলা বিএনপি
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চলতি সপ্তাহেই তফসিল
খালেদা জিয়াকে বিদেশে না নেওয়ার ভাবনা
ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার
চট্টগ্রামে ৭ বছরের শিশুর নামে অপহরণ মামলা, তিন দিনেও মেলেনি মুক্তি

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে জলমহাল ব্যবস্থাপনাসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহযোগিতা
বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন
একটি পক্ষ এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর স্বপ্ন দেখছে : আতাউর রহমান
এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক

খোলা মত ও সম্পাদকীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close