সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫,
২৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার      এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক      নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিইসি      কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে : কৃষি উপদেষ্টা      নতুনদের জন্য সুখবর, এক সপ্তাহে পাবেন মনিটাইজেশন যেভাবে      যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে : তারেক রহমান      জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক      
প্রিয় ক্যাম্পাস
ফাঁকিবাজি করেই আগে কোটাধারীরা চাকরি পেত : নুরুল হক নুর
নাঈম ইসলাম সংগ্রাম, হাবিপ্রবি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১২:২০ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ফাঁকিবাজি করেই আগে কোটাধারীরা চাকরি পেত বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

রোববার (৯ নভেম্বর) দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) টিএসসিতে দুপুর ১২টায় রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, “আগে যাদের কোটা ছিল তারা ফাঁকিবাজি করেই চাকরি পেতেন। অন্যদিকে হলে বড় ভাইদের দেখতাম দিনরাত পরিশ্রম করে পড়াশোনা করছে। কিন্তু তারা চাকরি পেত না। যারা পড়াশোনা না করে সারাদিন ঘুরে বেড়াতো, ফাঁকিবাজি করতো তারা কোটার সুবিধা ব্যবহার করে ভালো ভালো সরকারি চাকরি পেত।”

তিনি বলেন, “যেখানে মেধাবী এবং পরিশ্রমী শিক্ষার্থীদের শ্রম বৃথা যেত। এই বিষয়টি অত্যান্ত পীড়াদায়ক। সেই মানস থেকে কোটা আন্দোলনে জড়িয়ে পড়ি। ২০১৮ সালে সারা বাংলাদেশে ব্যাপকভাবে কোটা আন্দোলন শুরু হয়। আমি দেখেছি শহিদুল ফাহিমের নেতৃত্বে তখন এই বিশ্ববিদ্যালয়েও নিয়মিত কোটা আন্দোলন হতো। ২০১৮ সালে কোটা আন্দোলনের যে বীজ বপন হয়েছিল ২০২৪ সালে স্বৈরাচারী হাসিনাকে উৎখাত করার মাধ্যমে তার পরিপূর্ণ ফসল বাংলাদেশের ছাত্র জনতা ঘরে তুলতে পেরেছেন। আমরা সে সময় সামান্য কয়েকজন কোটা আন্দোলন করতাম। সেইটা দেখে অনেকেই সাহস পেয়েছে, প্রেরণা পেয়েছে। আগামীতে ইনশাআল্লাহ দেশের তরুণ সমাজই তাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করবে।”

এসময় আরো উপস্থিত ছিলেন হাবিপ্রবির সাবেক শিক্ষার্থী গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য কৃষিবিদ শহিদুল ফাহিম, হাবিপ্রবি ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মো. রিপন, হাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক পলাশ বার্নাড দাস, সদস্য সচিব মো. ফরহাদ ইসলাম, ইসলামি ছাত্র শিবির হাবিপ্রবি শাখার সভাপতি মো. রেজোয়ানুল হক, সাধারণ সম্পাদক শেখ রিয়াদ, বৈষম্যবিরোধী হাবিপ্রবি শাখার আহ্বায়ক তোফাজ্জল হোসেন তপুসহ বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং শিক্ষার্থীরা।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  ফাঁকিবাজি   কোটাধারী   নুরুল হক নুর     
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চলতি সপ্তাহেই তফসিল
খালেদা জিয়াকে বিদেশে না নেওয়ার ভাবনা
ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার
চট্টগ্রামে ৭ বছরের শিশুর নামে অপহরণ মামলা, তিন দিনেও মেলেনি মুক্তি

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে জলমহাল ব্যবস্থাপনাসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহযোগিতা
বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন
একটি পক্ষ এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর স্বপ্ন দেখছে : আতাউর রহমান
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে ইসলামিক ফাইন্যান্স সেমিনার অনুষ্ঠিত

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close