সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫,
২৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার      এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক      নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিইসি      কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে : কৃষি উপদেষ্টা      নতুনদের জন্য সুখবর, এক সপ্তাহে পাবেন মনিটাইজেশন যেভাবে      যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে : তারেক রহমান      জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক      
খেলাধুলা
ফের অধিনায়ক হলেন সাকিব
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১০:৫২ পিএম
সাকিব আল হাসান

সাকিব আল হাসান

আবুধাবি টি-টেন লিগের আসন্ন আসরে রয়েল চ্যাম্পসের হয়ে খেলবেন সাকিব আল হাসান। দলটির নেতৃত্বও থাকছে বাংলাদেশি এই অভিজ্ঞ অলরাউন্ডারের কাঁধে।

শনিবার (৮ নভেম্বর) এক বিবৃতিতে সাকিবের নেতৃত্বের বিষয়টি নিশ্চিত করেছে রয়েল চ্যাম্পস। সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারও আছে এই দলে। অর্থাৎ অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দল গড়েছে তারা।

রয়েলের নেতৃত্ব পেয়ে সাকিব বলেছেন, 'রয়েল চ্যাম্পসকে নেতৃত্ব দেয়া আমার জন্য সম্মানের বিষয়। এত প্রতিভাবান খেলোয়াড় এবং কোচিং স্টাফের সঙ্গে কাজ করতে পেরে আমি উৎসাহী। আমরা মাঠের ভেতরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই আকর্ষণ বয়ে আনার জন্য চেষ্টা করব এবং দর্শকদের একটি রোমাঞ্চপূর্ণ, প্রতিযোগিতামূলক মৌসুম উপহার দেব। নতুন দল হিসেবে আমাদের শক্তি এবং উদ্যম অসাধারণ।'

দলটির কোচ স্যার কোর্টনি ওয়ালশ বলেছেন, 'আমরা এমন একটি সুষম দল গড়ে তোলার চেষ্টা করেছি যা আবুধাবি টি-টেনের দ্রুত গতির সাথে খাপ খাইয়ে নিতে পারবে। খেলোয়াড়রা তাদের ভূমিকা সম্পর্কে প্রতিশ্রুতিশীল এবং বোঝাপড়া প্রদর্শন করেছে, যা আমাদের নতুন মৌসুমে শক্তিশালী প্রভাব রাখতে গুরুত্বপূর্ণ হবে।'

দলের প্রধান নির্বাহী রাজশ্রী শেটে বলেন, 'আমাদের লক্ষ্য ছিল এমন একটি দল গঠন করা যা দক্ষতা, সংকল্প এবং একতা প্রতিফলিত করে। দলের মধ্যে যে উদ্যম রয়েছে তা আশাব্যঞ্জক এবং আমরা নিশ্চিত রয়েল চ্যাম্পস এমন পারফরম্যান্স প্রদর্শন করবে যা আমাদের সফলতার ভিশনকে প্রতিফলিত করবে।'

টি-টেন লিগে রয়েল চ্যাম্পসের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দলটির প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভিস্তা রাইডার্স।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  অধিনায়ক   সাকিব আল হাসান  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চলতি সপ্তাহেই তফসিল
খালেদা জিয়াকে বিদেশে না নেওয়ার ভাবনা
ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার
চট্টগ্রামে ৭ বছরের শিশুর নামে অপহরণ মামলা, তিন দিনেও মেলেনি মুক্তি

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে জলমহাল ব্যবস্থাপনাসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহযোগিতা
বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন
একটি পক্ষ এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর স্বপ্ন দেখছে : আতাউর রহমান
এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close