সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫,
২৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার      এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক      নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিইসি      কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে : কৃষি উপদেষ্টা      নতুনদের জন্য সুখবর, এক সপ্তাহে পাবেন মনিটাইজেশন যেভাবে      যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে : তারেক রহমান      জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক      
শিক্ষা
৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি আগামী সপ্তাহে, ক্যাডার পদ ১৭০০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৯:৪৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

চলতি সপ্তাহে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। এ বিসিএসের বিজ্ঞপ্তি আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে। এতে ক্যাডার পদ থাকতে পারে এক হাজার সাতশ’র বেশি। এছাড়া প্রায় এক হাজারের মতো নন-ক্যাডার পদ থাকবে। সবমিলিয়ে প্রায় তিন হাজার পদে নিয়োগে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বুধবার (৫ নভেম্বর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। পিএসসি কর্মকর্তারা জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কয়েকদিন আগে প্রায় ২ হাজার ৮০০ পদে নিয়োগের চাহিদাপত্র পাঠানো হয়েছে। তার মধ্যে এক হাজার সাতশ’র বেশি ক্যাডার পদ। আর বাকি এক হাজার নন-ক্যাডার। তবে নন-ক্যাডার পদ বাড়তে পারে।

বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশ করা হবে তা স্পষ্ট করে জানাতে পারেননি পিএসসির ক্যাডার শাখার কর্মকর্তারা। তারা জানান, চলতি সপ্তাহে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা করা হচ্ছিল। সেটা সম্ভব না হওয়ায় আগামী সপ্তাহ, অর্থাৎ ১৩ নভেম্বরের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে আবেদন নেওয়া হবে।

এদিকে, বিসিএসের আবেদন ফি, মৌখিক পরীক্ষার নম্বরসহ কয়েকটি বিষয়ে পরিবর্তন এনেছে পিএসসি। ২০২৪ সালের ১১ ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী- সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা করা হয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকার পরিবর্তে করা হয় ৫০ টাকা। এছাড়া বিসিএসে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরের পরিবর্তে ৩২ বছর করা হয়েছে।

সবশেষ অনুষ্ঠিত ৪৭তম সাধারণ বিসিএসে মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী আবেদন করছিল। ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী সেই মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ছিল ৩ হাজার ৪৮৭। নন-ক্যাডার পদের সংখ্যা ছিল ২০১টি।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  ৫০তম বিসিএস   বিজ্ঞপ্তি   ক্যাডার পদ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চলতি সপ্তাহেই তফসিল
খালেদা জিয়াকে বিদেশে না নেওয়ার ভাবনা
ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার
চট্টগ্রামে ৭ বছরের শিশুর নামে অপহরণ মামলা, তিন দিনেও মেলেনি মুক্তি

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে জলমহাল ব্যবস্থাপনাসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহযোগিতা
বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন
একটি পক্ষ এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর স্বপ্ন দেখছে : আতাউর রহমান
এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close