সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫,
২৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার      এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক      নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিইসি      কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে : কৃষি উপদেষ্টা      নতুনদের জন্য সুখবর, এক সপ্তাহে পাবেন মনিটাইজেশন যেভাবে      যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে : তারেক রহমান      জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক      
আন্তর্জাতিক
সপরিবারে হত্যার হুমকি পেয়েছিলেন মামদানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৮:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিউইয়র্কের মেয়র নির্বাচনে বিজয়ী হয়ে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি। বিপুল ভোটে জয়ী হয়ে শহরটির প্রথম মুসলিম ও প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হয়েছেন তিনি। তবে এই সাফল্য সহজে আসেনি। এজন্য পার হতে হয়েছে ভয়ংকর কঠিন সময়। এমনকি নির্বাচনী প্রচারণা চলাকালে সপরিবারে হত্যার হুমকিও পেয়েছিলেন তিনি।

জানা যায়, গত সেপ্টেম্বরে টেক্সাসের এক ব্যক্তিকে মামদানির বিরুদ্ধে ‘সন্ত্রাসী হুমকি’ দেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়।

নিউইয়র্ক সিটির কর্তৃপক্ষ জানায়, ৪৪ বছর বয়সী ওই ব্যক্তি মামদানিকে ভয় দেখিয়ে একাধিক ভয়েসমেল ও লিখিত বার্তা পাঠিয়েছিলেন। সেখানে তাকে বলা হয়েছিল, ‘কেউ মাথায় গুলি করার আগেই উগান্ডায় ফিরে যাও’।

এছাড়া ওই বার্তায় মামদানি ও তার পরিবারের প্রতিও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলে জানান কুইন্স জেলা অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটজ।

নিউইয়র্কের মেয়র নির্বাচনে ৯১ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, মামদানি পেয়েছেন ১০ লাখেরও বেশি ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুয়োমো পেয়েছেন প্রায় ৮ লাখ ৫০ হাজার ভোট। আর রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলওয়া পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ১৩৭ ভোট।

অর্থাৎ, নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন মামদানি।

সর্বশেষ হিসাবে, মামদানির প্রাপ্ত ভোট ১০ লাখ ৩৬ হাজার ৫১টি, যা ১৯৬৫ সালের পর কোনো নিউইয়র্ক মেয়র প্রার্থী পাওয়া সর্বোচ্চ ভোট। 

সূত্র: আল-জাজিরা

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  হত্যার হুমকি   মামদানি   নিউইয়র্কের মেয়র  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চলতি সপ্তাহেই তফসিল
খালেদা জিয়াকে বিদেশে না নেওয়ার ভাবনা
ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার
চট্টগ্রামে ৭ বছরের শিশুর নামে অপহরণ মামলা, তিন দিনেও মেলেনি মুক্তি

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে জলমহাল ব্যবস্থাপনাসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহযোগিতা
বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন
একটি পক্ষ এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর স্বপ্ন দেখছে : আতাউর রহমান
এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close