সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫,
২৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার      এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক      নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিইসি      কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে : কৃষি উপদেষ্টা      নতুনদের জন্য সুখবর, এক সপ্তাহে পাবেন মনিটাইজেশন যেভাবে      যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে : তারেক রহমান      জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক      
স্বাস্থ্য
শেবাচিমে আধুনিক কেবিন ব্লক ও দৃষ্টি নন্দন ফোয়ারা উদ্ধোধন
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ১০:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রোগীদের জন্য আধুনিক মানের বিলাসবহুল ২২টি কেবিন ও দৃষ্টিনন্দন দুইটি পানির ফোয়ারা উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর কেবিন ও ফোয়ারা উদ্বোধন করেন।

জড়াজীর্ণ থেকে আধুনিকায়নে রূপান্তর করা কেবিন ও হাসপাতালের সামনের মাঠের মাঝে নবনির্মিত দৃষ্টিনন্দন দুইটি পানির ফোয়ারা উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের একেএম মশিউল মুনীর বলেন, ‘সরকারি হাসপাতাল শুধু নিম্নবিত্তদের জন্য নয়, এখানে মধ্য ও উচ্চবিত্তরা সেবা নিচ্ছেন। কারণ, বেসরকারি হাসপাতালে খরচ দিয়ে মধ্য ও উচ্চবিত্তদেরও হিমশিম খেতে হচ্ছে। তাই, সকলের জন্য সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা ব্যবস্থা চালু রয়েছে। নিম্নবিত্তদের পাশাপাশি মধ্য ও উচ্চবিত্তদের জন্য মান-সম্মত চিকিৎসা সেবার লক্ষ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ আধুনিক কেবিন ব্লকের উদ্বোধন করা হয়েছে। এখানে মাত্র ১ হাজার টাকা ভাড়ায় আধুনিক মানের ২২টি কেবিন চালু করা হয়েছে। কেবিনগুলোর মান বেসরকারি হাসপাতালের চেয়েও ভালো।’

সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, ‘শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মতো বাংলাদেশের কোনো সরকারি হাসপাতালের সামনে বড় মাঠ নেই। অপরূপ সৌন্দর্যের এই হাসপাতালকে আরো দৃস্টি নন্দন করতে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। তারই ধারাবাহিকতায় উদ্বোধন করা হলো দৃষ্টিনন্দন পানির ফোয়ারা। পর্যায় ক্রমে হাসপাতালের সামনের দুইটি মাঠে ফুলের বাগান, লেক, ওয়ার্ক ওয়ে আরো আধুনিকায়ন করা হবে।’

সৌন্দর্য রক্ষায় পান, চুন ও ডাব নিয়ে হাসপাতালে প্রবেশ না করার আহ্বান জানিয়ে মশিউল মুনীর বলেন, ‘হাসপাতালের পরিবেশ নোংরা করার জন্য পান, চুন আর ডাবের খোসা সবচেয়ে বেশি ক্ষতিকারক। তাই, হাসপাতালের সেবার মান বৃদ্ধির দায়িত্ব আমাদের আর পরিবেশ রক্ষার দায়িত্ব সবার।’

মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন বাবলু বলেন, ‘হাসপাতাল উন্নয়নে আমরা নানামুখী কাজ করে যাচ্ছি। পূর্বের মেডিসিন ভবনটি এখন সম্পূর্ণ বহির্বিভাগ করা হয়েছে। পুরাতন ভবনটি আন্তঃবিভাগ হিসেবে তৈরি করা হচ্ছে। এই ভবনে আরো ৩০০ বেড সংযোজন করা হয়েছে। এতে করে রোগীদের কষ্ট লাগব করা সম্ভব হবে।’

ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালটি বিভাগের আবাসিক সার্জন ও ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ডা. মো. মাজহারুল রেজওয়ান রেজার উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. নজমুল আহসান, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাহামুদ হাসান, সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. আবদুল মুনায়েম সাদ।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জড়াজীর্ণ কেবিন নিয়ে রোগীদের নানা অভিযোগ ছিল। পূর্বে হাসপাতালের পঞ্চম তলার ‘এ’ ব্লকের কেবিন গুলোর ফ্লোরের টাইলস ভাঙা, দেয়ালে ছত্রাক, ছাদের পলেস্তারা নেই, দরজা-জানালায় ছিটকানি নেই। এমনকি টয়লেটের দরজাও ছিলো না ও যা ছিলো তাও ভাঙা ছিলো। কেবিনের রোগীদের এমন অভিযোগ দূর করতে একেএম মশিউল মুনীর গত জুন মাসে সম্পূর্ণ আধুনিক মানের কেবিন তৈরির উদ্যোগ নেন। তিনি প্রথম পর্যায়ে হাসপাতালের পঞ্চম তলার এ ব্লকের ২২টি কেবিন আধুনিকায়নে রুপান্তর করার উদ্যোগ নেন। প্রতিটি কেবিনে নতুন পুরাতন প্লাস্টার, দরজা ও জানালা ভেঙে নতুনভাবে প্লাস্টার করা, উন্নতমানের দরজা-জানালা স্থাপন ও দৃষ্টি নন্দন টাইলস বসানোর ব্যবস্থা করেন। বিলাসবহুল এই কেবিনগুলোতে নতুন বেড সংযোজন, বসার সোফা, এসি, পর্যাপ্ত অক্সিজেন, চেয়ার, ক্যাবিনেট সেট, দেয়াল, ঘড়ি, জামা-কাপড় রাখার র‌্যাক, রুম স্প্রে, পানির জগ, ওয়াটার হিটার, পানি পান করার গ্লাস, উন্নত মানের পর্দা, উন্নত মানের টাইলস সম্বলিত টয়লেট, বেসিন,হাই কমোড, টিস্যু এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করা হয়েছে। নানা সুযোগ সুবিধায় ভরপুর শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক এই কেবিনের ভাড়া মাত্র এক হাজার টাকা। এর সাথে রোগীর ১৭৫ টাকা পথ্য বিল দিতে হবে কেবিনের রোগীদের। দেশের পুরোনো আটটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে অন্যতম দৃষ্টিনন্দন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতালটি সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে পরিচালক নানামুখী উদ্যোগ নিয়েছেন। যার মধ্যে অন্যতম দৃষ্টিনন্দন পানির ফোয়ারা। মাত্র এক মাস আগে এই ফোয়ারা তৈরি উদ্যোগ নেওয়া হয়েছিল।

কেকে/ এমএ
আরও সংবাদ   বিষয়:  শেবাচিম   কেবিন ব্লক   ফোয়ারা   শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল   বরিশাল  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চলতি সপ্তাহেই তফসিল
খালেদা জিয়াকে বিদেশে না নেওয়ার ভাবনা
ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার
চট্টগ্রামে ৭ বছরের শিশুর নামে অপহরণ মামলা, তিন দিনেও মেলেনি মুক্তি

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে জলমহাল ব্যবস্থাপনাসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহযোগিতা
বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন
একটি পক্ষ এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর স্বপ্ন দেখছে : আতাউর রহমান
এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close