সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫,
১ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হবে সোমবার      ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ      বাঁচল বহু প্রাণ : সিডনির হামলাকারীর অস্ত্র কেড়ে নিলেন নিরস্ত্র ব্যক্তি      তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা মাথায় বাজ পড়ার মতো : সিইসি      হাদিকে গু‌লি ক‌রে ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর      হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে : ডিএমপি      সুদানে শান্তিরক্ষা মিশনে নিহতসহ ১৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ      
দেশজুড়ে
বাউফলে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকি
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১০:৩৪ এএম আপডেট: ০৩.১১.২০২৫ ১১:৩৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে মাদকসহ ২ ব্যবসায়ীকে গ্রেফতার করার সংবাদ প্রকাশিত হওয়ায় বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. অহিদুজ্জামান ডিউককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

শনিবার (১ নভেম্বর) পৌনে ১২টায় থানা সংলগ্ন বাউফল বাজারে এ ঘটনা ঘটে।

জানাগেছে, ঘটনাটি ঘটে রাত অনুমান ৮টায়। গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিন খানের ছেলে মো. সোহাগ খান (৩০) ও পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের মোশারেফ সিকাদারের ছেলে বেল্লাল সিকদারকে (২৮)  বাউফল থানা পুলিশ ইয়াবা বিক্রি করার সময় ২০ পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃতদের ফোনে ওই সময় ইয়াবা ক্রেতারা ফোন দিলে তাদেরকেও পুলিশ ধরে আনে। অভিযোগ ও সাথে কোন মাদক না পাওয়ায় ৫ জনকে পুলিশ ছেড়ে দেয়। 

মাদক কারবারি  আটকের সংবাদ ‘বাউফল ফেস’ নামক আইডিসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়। উক্ত সংবাদের সূত্র ধরে প্রথমে অহিদুজ্জামান ডিউকের ফেসবুক ম্যাসেঞ্জারে মেসেজ পাঠিয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা সংবাদ তুলে নিতে বলেন। পরে গভীর রাতে তার বাসার সামনে এসে মুখোশ পরিহিত কয়েক যুবক অকথ্য ভাষায় গালমন্দ ও প্রাননাশের হুমকি দেয়। 

এ সময় সাংবাদিক ডিউকসহ তার পরিবারকে শহর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য বলেন। অন্যথায় পরিবারের সদস্যদের আগুনে পুড়িয়ে ও নির্যাতন করে হত্যা করার হুমকি দিয়ে উচ্চস্বরে গালাগাল করে চলে যায়।

এ ব্যাপারে অহিদুজ্জামান ডিউক বলেন, ‘ইয়াবাসহ ২ যুবক গ্রেফতারের সংবাদ প্রচারের জেরে আমাকে ও আমার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় আছি। যে কোন সময় আমার ও আমার  পরিবারের উপরে হামলা হতে পারে।’

এ ব্যাপারে বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন বলেন, ‘সংবাদ প্রকাশের জেরে হুমকির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতারুজ্জামান সরকার বলেন, ‘হুমকির  বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/বি
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার-৪ আসনের প্রার্থীর ওপর হামলা
জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ কর্মকর্তা
রায়হানকে চিকিৎসায় সহায়তা দিল দশমিনা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র : হাজী ইয়াছিন
বগুড়ায় কনস্টেবলের কাছ থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

সর্বাধিক পঠিত

ঈশ্বরগঞ্জে মৃত্যুশয্যায় অসুস্থ ভাইকে দেখতে এসে হামলার শিকার
ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ
দর্শনার কেরু চিনিকলের সাবেক এমডিসহ দশ কর্মকর্তাকে শাস্তি
দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নির্বাহী কর্মকর্তার ক্ষোভ
সোনাইমুড়ীতে ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close