সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫,
২৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার      এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক      নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিইসি      কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে : কৃষি উপদেষ্টা      নতুনদের জন্য সুখবর, এক সপ্তাহে পাবেন মনিটাইজেশন যেভাবে      যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে : তারেক রহমান      জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক      
খেত খামার
সখীপুরে ধান-সবজির ব্যাপক ক্ষতি
সাইফুল ইসলাম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ১০:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় গত তিন দিনের টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে মাঠের ধানগাছ হেলে পড়েছে, কোথাও জমিতে পানি জমে গেছে। নিচু এলাকার অনেক ধানক্ষেত তলিয়ে গেছে। আধাপাকা আমন ধানগাছ মাটিতে লুটিয়ে আছে, সদ্য রোপণ করা বিভিন্ন শাক-সবজির বীজ পানিতে তলিয়ে গেছে, আর আগাম শীতকালীন সবজি পচে যাওয়ার পথে। ফলে, শত শত কৃষক দুশ্চিন্তা ও হতাশায় পড়েছেন।

রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলার কচুয়া, কালিয়া, কীর্ত্তনখোলা, বড়চওনা, প্রতিমা বংকী, নলুয়া ও তক্তারচালা এলাকা ঘুরে দেখা যায়- গত তিনদিনের ভারি বর্ষণে ধানগাছগুলো মাটিতে হেলে পড়েছে।

কৃষকরা বলছেন, ‘ধান পুরোপুরি পাকার আগেই এমন বৈরী আবহাওয়া ফলনে মারাত্মক ক্ষতির আশঙ্কা তৈরি করেছে। আবার অনেক জমির আগাম রোপণ করা আলু পানিতে ভাসছে। এছাড়াও পেঁয়াজ, মুলা, পালং শাক, লাল শাকসহ আগাম শীতকালীন শাক-সবজিরও ব্যাপক ক্ষতি হয়েছে।’

কচুয়া গ্রামের কৃষক মোহাম্মদ আলী বলেন, “ধান এখনো পুরোপুরি পাকে নাই। কিন্তু বাতাসে গাছ হেলে পড়েছে, নিচু জমিতে পানি জমে গেছে। এখন খুব চিন্তায় আছি, না জানি কতটা ধান বাঁচাতে পারবো।”

বড়চওনা গ্রামের কৃষক আব্দুল হালিম মিয়া বলেন, “এই অবস্থায় ধান ঠিকমতো বেড়ে উঠবে না। আরও দুয়েক দিন এমন অবস্থা থাকলে আমরা আর ধান কেটে বাড়ি পর্যন্ত আনতে পারবো না।”

কীর্ত্তনখোলা এলাকার কৃষক আবুল কালাম জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে ফুলকপিসহ নানা সবজির গোড়ায় পচন ধরেছে। অসময়ের এই বৃষ্টিতে খরচের টাকাও তুলতে পারব কিনা, তা নিয়ে শঙ্কায় আছি।

উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন বলেন, “গত তিন দিনের টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে উপজেলার বেশ কিছু এলাকায় ধানের ক্ষতি হয়েছে। নিচু জমিগুলোতে পানি জমে থাকায় ক্ষতির আশঙ্কা বেশি। তবে, এখনই চূড়ান্ত ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।”

তিনি জানান, সখীপুর উপজেলায় এ বছর প্রায় ১৭ হাজার ২৬৫ হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে। এর মধ্যে অন্তত ২০০ হেক্টর জমির ফসল আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতির ঝুঁকিতে রয়েছে।

কেকে/এমএ
আরও সংবাদ   বিষয়:  সখীপুর   ধান   সবজি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চলতি সপ্তাহেই তফসিল
খালেদা জিয়াকে বিদেশে না নেওয়ার ভাবনা
ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার
চট্টগ্রামে ৭ বছরের শিশুর নামে অপহরণ মামলা, তিন দিনেও মেলেনি মুক্তি

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে জলমহাল ব্যবস্থাপনাসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহযোগিতা
বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন
একটি পক্ষ এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর স্বপ্ন দেখছে : আতাউর রহমান
এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক

খেত খামার- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close