বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
খেলাধুলা
বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, অপেক্ষা চূড়ান্ত ফলের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৪:২৭ পিএম আপডেট: ০৬.১০.২০২৫ ৫:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের বহুল আলোচিত নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। 

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে নির্বাচনের ভোটগ্রহণ। এবার ফলাফল জানার অপেক্ষায় প্রার্থীরা। 

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহসভাপতি নির্বাচন। রাত ৯টায় সভাপতি ও সহসভাপতি নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে।

এদিন বিসিবি নির্বাচন ঘিরে সকাল ১০টা থেকে ১২ টার মধ্যে বেশ ভালো সংখ্যক ভোটার উপস্থিতি দেখা গেছে। ১২ টা থেকে ২টার মধ্যে ভোটার উপস্থিতি একেবারেই কম ছিল। বেলা গড়াতে শুরু করলে অর্থাৎ ২টার পর থেকে আবার ভোটার উপস্থিতি বাড়ে।

সোয়া দশটার দিকে ভোট দিতে আসেন পরিচালক পদপ্রার্থী নাজমুল আবেদিন ফাহিম, দেবব্রত পাল, খালেদ মাসুদ পাইলট ও আদনান রহমান দীপন। একই পদে প্রার্থীতা করা বিসিবির সদ্য সাবেক পরিচালক ইফতেখার রহমান মিঠু ভোটকেন্দ্রে প্রবেশ করেন ফাহিমদের পরপরই। 

বেলা ১১টার দিকে ভোট দিতে আসেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, হান্নান সরকার ও সানোয়ার হোসেন। সাড়ে ১১টায় ভোট দেন সাবেক অধিনায়ক এবং নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তার পরপরই আসেন সর্বশেষ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 

বিসিবিতে মোট ২৫ জন পরিচালক তিনটি ক্যাটাগরি থেকে আসেন। ক্যাটাগরি-১–এ সাতটি বিভাগীয় ক্রিকেট সংস্থা থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা—এই তিনটি বিভাগ থেকে দুজন করে ও রাজশাহী, রংপুর, বরিশাল, সিলেট বিভাগ থেকে একজন করে পরিচালক নির্বাচিত হন। 

ক্যাটাগরি-২ থেকে ঢাকা মহানগরের ক্লাবগুলোর প্রতিনিধিদের মধ্যে থেকে ১২ জন ও ক্যাটাগরি-৩–এ সাবেক অধিনায়ক, ক্রিকেটার ও কয়েকটি সংস্থার প্রতিনিধিদের মধ্য থেকে ১ জন পরিচালক নির্বাচিত হন। এই ২৩ জন পরিচালকের সঙ্গে দুজনকে সরাসরি পরিচালক মনোনীত করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

ক্যাটাগরি-১ থেকে আগেই ১০ পরিচালকের মধ্যে ৬ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তারা হলেন খুলনা থেকে আবদুর রাজ্জাক ও জুলফিকার আলী খান, সিলেট থেকে রাহাত সামস্, বরিশাল থেকে শাখাওয়াত হোসেন এবং চট্টগ্রাম থেকে সংগীতশিল্পী আসিফ আকবর ও আহসান ইকবাল চৌধুরী। 

এদিকে জামালপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান সরে দাঁড়ানোয় ঢাকা বিভাগ থেকে বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। শুধু রাজশাহী ও রংপুর বিভাগের পরিচালক নির্বাচিত হবেন। 

ক্যাটাগরি-২ তেও ঢাকা মহানগরীর ক্লাব থেকে অলিখিতভাবেই নির্বাচিত ছিলেন ১২ পরিচালক। কেননা, তামিম ইকবালপন্থীরা শেষমুহূর্তে সরে দাঁড়ানোর জৌলুস হারিয়ে সহজ অঙ্কে রূপ নিয়েছিল নির্বাচন। তাই, নির্বাচন কমিশনারের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছেন গ্রিন সিগন্যাল পাওয়া পরিচালক প্রার্থীরা।

ক্যাটাগরি–৩ এর একটি পরিচালক পদের জন্য লড়বেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ ও ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল। এই ক্যাটাগরির আরেক প্রার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দীন মো. আলমগীর আগেই মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

অন্যদিকে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সরাসরি আরও দুজন পরিচালক মনোনীত করবে। সব মিলিয়ে ২৫ জন পরিচালক নিয়ে গঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  বিসিবি নির্বাচন   ভোটগ্রহণ শেষ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close