রোববার, ১৫ মার্চ ২০২৬,
১ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ মার্চ ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
দেশজুড়ে
জুলাই যোদ্ধাদের ছাড়াই জুলাই শহিদ দিবসের সভা
কুমিল্লা মহানগর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৫:৫৮ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

স্বৈরাচারবিরোধী চব্বিশের গণ আন্দোলনে শহিদ আবু সাঈদের স্মরণে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষ্যে আলোচনা সভা করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। তবে এ কর্মসূচিতে নেই গতবছরের জুলাই আন্দোলনের কোনো ছাত্র প্রতিনিধিকে। দেখা যায়নি সারাদেশে প্রথম ছাত্রলীগের হামলার শিকার ভিক্টোরিয়া কলেজের তামিমসহ আন্দোলনের সম্মুখ সারির শিক্ষার্থীদের কাউকে। এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন তাদের কাউকে জানানো হয়নি আলোচনা সভার বিষয়ে।

বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টায় কলেজের জিয়া অডিটোরিয়ামে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাসার ভূঁঞা।

সভায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ ড. আব্দুল মজিদ, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী সোহরাব হোসেন, অর্থনীগতি বিভাগের প্রধান অধ্যাপক জাহাঙ্গীর আলম, প্রাণীবিদ্যার ড. মহিউদ্দিন শাহজাহান, রসায়ন বিভাগের অধ্যাপক ফৌজিয়া রহমান, ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নুরুল হক, হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক গোলাম রহমান, ব্যবস্থাপনা বিভাগের খালিদ মাহমুদ, অধ্যাপক আমেনা বেগম প্রমুখ।

তবে গতবছরের ১২ জুলাই ভিক্টোরিয়া কলেজে ছাত্রলীগের হামলায় আহত শিক্ষার্থী তামিমকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ রয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে তামিম বলেন, কেউ আমাকে অনুষ্ঠান সম্পর্কে জানায়নি। এদিকে আন্দোলন চলাকালীন সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব পালন করা সমন্বয়ক ফরহাদ হোসেন জারিফ, জাহিদ হাসান, ফখরুল ইসলাম ও রাকিবুল ইসলামসহ অন্তত ১০ জন জানান, এমন কোনো আলোচনা সভার কথা তারা শুনেননি।

শিক্ষক পরিষদের সম্পাদক গাজী সোহরাব হোসেন বলেন, এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি নিয়মে আছে। কিন্তু কলেজের যে সার্বিক পরিস্থিতি তাতে আমরা কাউকে খবর দেওয়ার বা বলার সেরকম পরিস্থিতি ছিল না। তবে আমরা আন্দোলনকারীদের তালিকা ধরে কল দেয়া উচিৎ ছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আন্দোলনকারীদের নিয়ে আরেকটি প্রোগ্রাম করবো। সাধারণ শিক্ষার্থীদের বলতে আমরা বিভাগীয় প্রধানদের বলেছি। কিন্তু অনেকে বলেননি।

তিনি বলেন, আমার ২০ মিনিটে প্রোগ্রাম শেষ করেছি। এক মিনিট নিরবতা পালন করেছি। প্রিন্সিপাল স্যার সামান্য একটু বক্তব্য রেখেছেন।

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, মিরপুরে বহুতল ভবনে আগুন
ভারতের সঙ্গে জামায়াতের গোপন যোগাযোগ
সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
সংকট পেরিয়ে সম্ভাবনার বছর ২০২৬
কমলো জ্বালানি তেলের মূল্য

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে
মেঘনার স্কুল–কলেজের শিক্ষার্থীর নেশার পেছনে ‘মান্নান সিন্ডিকেট’
শা এসোসিয়েটসের বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড অনুষ্ঠান
বিদায় ২০২৫, স্বাগত ২০২৬
গাকৃবি গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের নতুন ডিন অধ্যাপক তোফাজ্জল ইসলাম

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close