রোববার, ১৫ মার্চ ২০২৬,
১ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ মার্চ ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
অর্থনীতি
ডিসেম্বরের মধ্যে ব্যাংক খাতকে সংস্কার করা হবে: অর্থ উপদেষ্টা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৬:১৪ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

অন্তবর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ্উদ্দিন আহমেদ বলেছেন, ডিসেম্বরে আগেই ব্যাংক খাতকে সংস্কার করা হবে। সঞ্চয়পত্রের সুদের হার ঠিক আছে। যদি তা আরো বাড়ানো হয় তবে ব্যাংক খাত ক্ষতিগ্রস্ত হবে।

শনিবার (৫ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. দিদারুল আলম সভাপতিত্ব করেন।

ড. সালেহ্উদ্দিন আহমেদ বলেন, নবীনগরসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি উপজেলায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পরিকল্পনা রয়েছে, সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে। নবীনগর টু বাঞ্ছারামপুর ও আড়াইহাজার সড়কের কাজ একনেকে অনুমোদন হয়েছে, দ্রুতই কাজ শুরু হবে। নবীবগর টু আশুগঞ্জ সড়ক নির্মাণ ও নবীনগর টু কোম্পানিগঞ্জ সড়কের সংস্কার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

সভার প্রাধান অতিথি অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ্উদ্দিন আহমেদ বলেন, উত্থাপিত নবীনগরের মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন এবং সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ও মরমি কবি মহর্ষী মনমোহন দত্তের স্মৃতিচারণে মিউজিয়াম নির্মাণসহ প্রশাসনের যে সকল সমস্যাগুলো রয়েছে সমাধানের দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।  

এ সময় প্রধান অতিথিকে মহর্ষি কবি মনমোহন দত্তের রচিত রচিত বই ও প্রেসক্লাব সভাপতি মো. হোসেন শান্তির রচিত “অলরাউন্ডার” বই উপহার প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী সঞ্চালনায় সভায় নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক, সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মুনছুর, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিসহ উপজেলা প্রশাসনের প্রত্যেক দফতরে প্রধানরা উপস্থিত ছিলেন। সভা শেষে তিনি তার গ্রামের বাড়ি নবীনগর উপজেলার দড়ী শ্রীরামপুর গ্রামে কিছুক্ষণ সময় কাটান। তারপর ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  ডিসেম্বর   ব্যাংক খাত   সংস্কার   অর্থ উপদেষ্টা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, মিরপুরে বহুতল ভবনে আগুন
ভারতের সঙ্গে জামায়াতের গোপন যোগাযোগ
সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান
সংকট পেরিয়ে সম্ভাবনার বছর ২০২৬
কমলো জ্বালানি তেলের মূল্য

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে
মেঘনার স্কুল–কলেজের শিক্ষার্থীর নেশার পেছনে ‘মান্নান সিন্ডিকেট’
শা এসোসিয়েটসের বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড অনুষ্ঠান
বিদায় ২০২৫, স্বাগত ২০২৬
গাকৃবি গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের নতুন ডিন অধ্যাপক তোফাজ্জল ইসলাম

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close