বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
অর্থনীতি
এলপি ও অটোগ্যাসের দাম কমল
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৪:৩৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের দাম ৩৯ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য ১,৩৬৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুলাই মাসের জন্য নির্ধারিত এ দাম বুধবার (২ জুলাই) সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে।

একই সঙ্গে কমেছে অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৬৪ টাকা ৩০ পয়সা থেকে কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা এক টাকা ৮৪ পয়সা কম।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এক সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণার সময় জানান, সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আরামকো ঘোষিত প্রোপেন ও বিউটেনের আন্তর্জাতিক বাজারমূল্যের ভিত্তিতে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

বিভিন্ন আকারের সিলিন্ডারের নতুন দাম : সাড়ে ৫ কেজির বোতলজাত এলপিজির দাম ৬২৫, সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ৪২১, ১৫ কেজির দাম ১ হাজার ৭০৫, ১৬ কেজির দাম ১ হাজার ৮১৮, ১৮ কেজির দাম ২ হাজার ৪৬, ২০ কেজির দাম ২ হাজার ২৭৩, ২২ কেজির দাম আড়াই হাজার, ৩০ কেজির দাম ৩ হাজার ৪০৯, ৩৩ কেজির দাম ৩ হাজার ৭৫০, ৩৫ কেজির দাম ৩ হাজার ৯৭৭ এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৫ হাজার ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে

এর আগে গত ২ জুন সবশেষ সমন্বয় করা হয় অটোগ্যাসের দাম। সে সময় ভোক্তা পর্যায়ে ১ টাকা ২৭ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৪ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২৪ সালে চার দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, আর বেড়েছে সাত দফা। এ দফা ছিল অপরিবর্তিত। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর বাড়ানো হয়েছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর দাম কমেছিল এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। তবে দাম অপরিবর্তিত ছিল ডিসেম্বরে।

কেকে/এএম


আরও সংবাদ   বিষয়:  এলপি গ্যাস   অটোগ্যাস   দাম কমল  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close