বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
বিনোদন
ফের শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননা পেলেন শিপুল সৈয়দ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ২:৪৪ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ (এজেএফবি)-এর ১৮ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এজেএফবি অ্যাওয়ার্ড-২০২৫-এ শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কৃত হয়েছেন এনায়েত উল্যাহ সৈয়দ, যিনি শিপুল সৈয়দ নামে পরিচিত।

রোববার (২৯ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি)-র অডিটরিয়ামে এক জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতসহ বিভিন্ন ক্যাটাগরিতে দেশের গুণী শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এটিএন বাংলার অনুষ্ঠান প্রধান তাশিক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ চিত্রনায়ক আলীরাজ, যিনি নাট্যাঙ্গনে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ নাট্য নির্মাতার পুরস্কারও গ্রহণ করেন।

পুরস্কার গ্রহণ করে অভিনেতা শিপুল সৈয়দ বলেন, অভিনয় আমার ধ্যান-জ্ঞান, রক্তে মিশে গেছে। আমি অভিনয় ছাড়া কিছুই বুঝি না। এই জগতটা আমার জীবনের বড় অংশ। আজকের এই সম্মাননা আমাকে আরো অনুপ্রাণিত করছে।

এজেএফবি আয়োজিত অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয় বরেণ্য অভিনেতা আলীরাজকে। বিশেষ সম্মাননা পেয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

এছাড়া এবারের এজেএফবি অ্যাওয়ার্ড-২০২৫-এ যারা পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন-চলচ্চিত্র অভিনেতা নিরব, ডিএ তায়েব, রাশেদ মামুন অপু, পূজা চেরি, আব্দুন নূর সজল, সামিরা খান মাহি, ইথুন বাবু, আসিফ আকবর, আঁখি আলমগীর, শিবা সানু, শিল্পী বেলাল খান ও গাজী রাকায়েত।

পুরস্কার বিতরণ করেন চিত্রনায়ক আলীরাজ, নিরব হোসেন, জাসাসের যুগ্ম আহ্বায়ক মো. লিয়াকত আলী ও এটিএন বাংলার তাশিক আহমেদ।

অনুষ্ঠানজুড়ে ছিল তারকাদের মিলনমেলা, সম্মাননা ও কৃতিত্বের স্বীকৃতিতে এক আবেগঘন পরিবেশ।

কেকে/এআর


আরও সংবাদ   বিষয়:  শিপুল সৈয়দ   এজেএফবি   আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close