বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
বিনোদন
নারী দিবসে জ্যাকলিনের চমক
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৯:২৮ এএম
অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ | ছবি : সংগৃহীত

অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ | ছবি : সংগৃহীত

বছর চারেক আগে মিউজিক ভিডিওতে বাঙালি কন্যার বেশে দর্শকের মন জিতে নিয়েছিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। ‘গেন্দা ফুল’-এর ‘বড়লোকের বিটি’ এবার বাংলা গান গাইলেন। নারী দিবসে প্রকাশ্যে এসেছে এই গানের ভিডিও।

কয়েক মাস আগেই ‘স্টর্মরাইডার’ শীর্ষক গানে জ্যাকলিনের উপস্থিতি শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করে। এসভিএফ মিউজিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই গানটিরই বাংলা সংস্করণ তৈরি করেছেন অমৃতা সেন এবং সিজি। তাদের পাশাপাশি মিউজিক ভিডিয়োতে গলা মিলিয়েছেন জ্যাকলিন। নাম ‘আমি কাফি’।

নির্মাতাদের দাবি, নারী দিবসের মূলমন্ত্র উচ্চারিত হয়েছে এই গানটির মাধ্যমে। জ্যাকলিনও এই প্রথম বাংলা গানে কণ্ঠ দিয়ে উচ্ছ্বসিত।

অভিনেত্রী বলেছেন, বাংলা সঙ্গীতের সঙ্গে যুক্ত হয়ে আমি আপ্লুত। এই গানটি আত্মবিশ্বাস এবং শক্তির প্রতীক। নতুন শ্রোতাদের জন্য তাদের ভাষায় গানটিকে তৈরি করতে পেরে আরো ভালো লাগছে।

কেকে/এএম



মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close