সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫,
১ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হবে সোমবার      ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ      বাঁচল বহু প্রাণ : সিডনির হামলাকারীর অস্ত্র কেড়ে নিলেন নিরস্ত্র ব্যক্তি      তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা মাথায় বাজ পড়ার মতো : সিইসি      হাদিকে গু‌লি ক‌রে ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর      হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে : ডিএমপি      সুদানে শান্তিরক্ষা মিশনে নিহতসহ ১৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ      
বিনোদন
সৌদিতেই মানসিক প্রশান্তি খুঁজে পাই: অহনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:২৯ পিএম
অহনা রহমান

অহনা রহমান

জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান কিছুদিন আগেই ঘোষণা দিয়েছিলেন, তিনি শিগগিরই অভিনয় ছাড়বেন। যদিও অভিনয় ছাড়ার কারণ স্পষ্ট করেননি, তবে এরপরই তিনি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব যান।

সম্প্রতি ওমরাহ শেষে দেশে ফিরেছেন এই অভিনেত্রী। দেশে ফিরে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেন তিনি, যেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ওমরাহ পালনের অভিজ্ঞতা প্রসঙ্গে অহনা বলেন, যারা কখনো হজ বা ওমরাহ করেননি, তারা এই অনুভূতিটা বুঝতে পারবেন না। তবে আমার গুসবাম্পস হয়েছে।

তিনি জানান, মানসিক প্রশান্তির জন্য ভবিষ্যতে আবারো সৌদি আরবে যেতে চান। অহনার ভাষায়, আমি আবারো ওমরাহ করতে চাই। এবারও হয়ত যাব। কারণ আমার খুব ভালো লেগেছে।

অহনা আরো বলেন, আমি যদি কখনো একটু রিল্যাক্স থাকতে চাই, একা থাকতে চাই বা মানসিক প্রশান্তির খোঁজ করি, তাহলে সৌদিতেই যেতে চাই। কারণ এত সুন্দর জায়গা, আমার ওমরাহর কয়েকদিনে মন ভরেনি।

গত মাসে ওমরাহ পালনের সময় তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন অহনা। সেখানে কাবাঘরের সামনে দাঁড়িয়ে থাকা তার একটি ছবিও ছিল।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেন, আমার প্রিয় ২০২৪ সাল। তুমি আমাকে বছরের শুরুতে অনেক কিছু দিয়েছ, আবার অনেক কিছু কেড়েও নিয়েছ। তবে শেষের চমকটা ছিল আমার জন্য বিশাল এক সারপ্রাইজ। এই অনুভূতির কোনো তুলনা হয় না। এখন বুঝলাম, আল্লাহ কেন মানুষের পরীক্ষা নেন। বিশ্বাস ও ইমান আরও দৃঢ় হলো।

তিনি আরো লিখেন, আল্লাহ জীবন থেকে তুচ্ছ জিনিস নিয়ে উত্তম কিছু উপহার দেন। আমার একটা স্বপ্ন ভেঙেছে, কিন্তু সব থেকে বড় স্বপ্নটা আবার পূরণও হয়েছে। তাই তোমার ওপর কোনো রাগ নেই, আল্লাহ।

কেকে/এএম
আরও সংবাদ   বিষয়:  বাংলা নাটক  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার-৪ আসনের প্রার্থীর ওপর হামলা
জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ কর্মকর্তা
রায়হানকে চিকিৎসায় সহায়তা দিল দশমিনা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র : হাজী ইয়াছিন
বগুড়ায় কনস্টেবলের কাছ থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

সর্বাধিক পঠিত

ঈশ্বরগঞ্জে মৃত্যুশয্যায় অসুস্থ ভাইকে দেখতে এসে হামলার শিকার
দর্শনার কেরু চিনিকলের সাবেক এমডিসহ দশ কর্মকর্তাকে শাস্তি
ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ
দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নির্বাহী কর্মকর্তার ক্ষোভ
সোনাইমুড়ীতে ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close