সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫,
২৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার      এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক      নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিইসি      কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে : কৃষি উপদেষ্টা      নতুনদের জন্য সুখবর, এক সপ্তাহে পাবেন মনিটাইজেশন যেভাবে      যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে : তারেক রহমান      জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক      
দেশজুড়ে
বাউফলে ঘড়ি মার্কার প্রার্থীর লিফলেট বিতরণ ও জনসভা অনুষ্ঠিত
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ঘড়ি মার্কার প্রার্থী অধ্যাপক মাওলানা আইউব বিন মুসার নেতৃত্বে লিফলেট বিতরণ ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১০ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলার কালাইয়া বন্দর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

লিফলেট বিতরণ শেষে একটি মিছিল বন্দর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুপারি বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস মনোনীত ঘড়ি মার্কার প্রার্থী খেলাফত মজলিস পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক মাওলানা আইউব বিন মুসা।

সভায় সভাপতিত্ব করেন কালাইয়া ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা হাজী আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা অধ্যাপক আইউব বিন মুসা বলেন, ‘অতীতে অনেক সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিলাসবহুল গাড়িতে চলেছেন, নিরাপত্তা প্রহরায় সাধারণ মানুষের নাগালের বাইরে ছিলেন। আমি নির্বাচিত হলে জনগণের ঘরে ঘরে গিয়ে তাদের খোঁজখবর নেব। নিজেকে সংসদ সদস্য নয়, বরং জনগণের সেবক হিসেবে নিবেদন করব।’

তিনি আরও বলেন, ‘আমরা বাউফল উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এখানে ইভটিজিং, চাঁদাবাজি, দখলদারিত্ব ও টেন্ডারবাজির মতো অনৈতিক কর্মকাণ্ড থাকবে না। ধর্মপ্রাণ মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারে, সে জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে ইনশাআল্লাহ।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. মহিবুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা জাকির, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনিসুর রহমান, সহ-সভাপতি মাওলানা নুরুল আমিন আজাদী, মদনপুরা ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি আব্দুর রহিমসহ স্থানীয় নেতাকর্মী, আলেম সমাজ ও সাধারণ জনগণ।

কেকে/বি

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চলতি সপ্তাহেই তফসিল
খালেদা জিয়াকে বিদেশে না নেওয়ার ভাবনা
ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার
চট্টগ্রামে ৭ বছরের শিশুর নামে অপহরণ মামলা, তিন দিনেও মেলেনি মুক্তি

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে জলমহাল ব্যবস্থাপনাসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহযোগিতা
বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন
একটি পক্ষ এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর স্বপ্ন দেখছে : আতাউর রহমান
এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close