সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫,
২৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার      এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক      নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিইসি      কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে : কৃষি উপদেষ্টা      নতুনদের জন্য সুখবর, এক সপ্তাহে পাবেন মনিটাইজেশন যেভাবে      যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে : তারেক রহমান      জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক      
প্রিয় ক্যাম্পাস
রাবিতে রেজিস্ট্রার ও রাকসু জিএসের মধ্যে বাগবিতণ্ডা
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৭:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ ও কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের মধ্যে তীব্র বাগবিতণ্ডা ও উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটেছে।

রোববার দুপুরে রেজিস্ট্রারের কক্ষে এ ঘটনা ঘটে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যান অপসারণের দাবিতে শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। জানা যায়, প্রায় ২৩ দিন ধরে ওই বিভাগের শিক্ষার্থীরা চেয়ারম্যান অপসারণের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন। গত বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব চেয়ারম্যানকে অপসারণের আদেশে স্বাক্ষর করে সেটি রেজিস্ট্রার দপ্তরে পাঠান। কিন্তু রোববার পর্যন্ত চিঠিটি বিভাগীয় দপ্তরে না পৌঁছানোয় শিক্ষার্থীরা রাকসু জিএসের শরণাপন্ন হন।

জিএস সালাহউদ্দিন আম্মার জানান, “রোববার দুপুর ২টার দিকে তিনি ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে রেজিস্ট্রারের দপ্তরে যান। এসময় রেজিস্ট্রারের ব্যক্তিগত সচিব তাকে জানান, রেজিস্ট্রার ভেতরে রাজশাহী মহানগর বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করছেন এবং তাকে পরে আসতে বলা হয়েছে।”

আম্মারের অভিযোগ, শিক্ষার্থীদের জরুরি বিষয়টি একটি রাজনৈতিক বৈঠকের জন্য আটকে রাখা হচ্ছে, এটা ভেবে তিনি রেজিস্ট্রারের কক্ষে প্রবেশ করেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আম্মার কক্ষে প্রবেশ করে রেজিস্টারকে জিজ্ঞাসা করেন, “স্যার, আমি ভেতরে আসব না?” উত্তরে রেজিস্ট্রার বলেন, “তোমাকে আমি বাইরে ১০ মিনিট ওয়েট করতে বলেছি।” এরপর আম্মার অভিযোগ করেন, “আপনি স্যার চিঠি (ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সভাপতি অপসারণের চিঠি) আটকায় রাখছেন।” এই কথায় রেজিস্ট্রার উত্তেজিত হয়ে বলেন, “এই বেয়াদব ছেলে, কিসের চিঠি আটকায় রাখছি আমি?” উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে রেজিস্ট্রার আম্মারকে “গেট আউট” বলে কক্ষ থেকে বেরিয়ে যেতে বলেন। এর প্রত্যুত্তরে আম্মার বলেন, “কেন গেট আউট?” তিনি নিজেকে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি এবং রাকসুর জিএস হিসেবে নিজের প্রবেশের অধিকারের কথা বলেন।

আম্মার অভিযোগ করে বলেন, রেজিস্ট্রার উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভাগের চেয়ারম্যানকে অপসারণের চিঠিটি আটকে রেখেছিলেন কারণ ওই চেয়ারম্যান রেজিস্ট্রারের প্রত্যক্ষ সমর্থনে পদে এসেছিলেন। তিনি আরও বলেন, তাকে জানানো হয়েছিল রেজিস্ট্রার বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করছেন, শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনের চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছিল। তার মতে, শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে তাদের অধিকারের কথা বলতে যাওয়ায় তাকে অপমান করা হয়েছে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মাসউদ তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, “ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন ছিল এবং দাপ্তরিক কাজ সারতে স্বাভাবিকভাবেই কিছুটা সময় লাগছিল।”

তিনি বলেন, “আম্মারকে মাত্র দুই মিনিট অপেক্ষা করতে বলা হলেও তিনি অনুমতি ছাড়াই কক্ষে প্রবেশ করে ফুটেজবাজি ও মিথ্যাচার শুরু করেন।”

অধ্যাপক মাসউদ আরও স্পষ্ট করেন, তিনি বিএনপির কোনো নেতার সঙ্গে নয় বরং ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সঙ্গে পূর্বনির্ধারিত সৌজন্য সাক্ষাতে ছিলেন।

এদিকে, এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের রাজ নিশ্চিত করেছেন, তারা রেজিস্ট্রারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন এবং সেখানে বিএনপির কেউ উপস্থিত ছিল না। রেজিস্ট্রারের একান্ত সচিব সম্ভবত তাদের ভুল করে বিএনপি নেতা ভেবেছিলেন, যা থেকেই এই ভুল বোঝাবুঝির সূত্রপাত হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে এবং প্রশাসনিক কার্যক্রমে রাজনৈতিক প্রভাবের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। রাকসুর পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রেজিস্ট্রারের আচরণের জন্য প্রশাসনের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা ও তদন্তের দাবি জানানো হয়েছে।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  রাবি   রাকসু   জিএস   বাগবিতণ্ডা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চলতি সপ্তাহেই তফসিল
খালেদা জিয়াকে বিদেশে না নেওয়ার ভাবনা
ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার
চট্টগ্রামে ৭ বছরের শিশুর নামে অপহরণ মামলা, তিন দিনেও মেলেনি মুক্তি

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে জলমহাল ব্যবস্থাপনাসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহযোগিতা
বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন
একটি পক্ষ এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর স্বপ্ন দেখছে : আতাউর রহমান
এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close