সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫,
২৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার      এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক      নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিইসি      কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে : কৃষি উপদেষ্টা      নতুনদের জন্য সুখবর, এক সপ্তাহে পাবেন মনিটাইজেশন যেভাবে      যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে : তারেক রহমান      জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক      
দেশজুড়ে
পঞ্চগড়ের নতুন ডিসি দুদকের আলোচিত সাবেক পরিচালক সায়েমুজ্জামান
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১২:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পঞ্চগড় জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন আলোচিত সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীসহ বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকার নিয়ে কাজ করা সাবেক আলোচিত দুদক পরিচালক ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব কাজী সায়েমুজ্জামানকে।

রোববার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

তিনি বর্তমানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে, পঞ্চগড়ের বর্তমান জেলা প্রশাসক মো. সাবেত আলীকে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে বদলি করা হয়েছে।

নতুন জেলা প্রশাসক পাওয়া জেলাগুলো হলো— ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর।

এর আগে গতকাল শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে আরো ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। তাদের মধ্যে ছয়জনকে রদবদল ও নয়জনকে নতুনভাবে পদায়ন করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকারে অভিযান পরিচালনার ঘটনায় আলোচনায় আসেন দুদকের সাবেক পরিচালক কাজী সায়েমুজ্জামান। ওই সময় বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অভিযোগ করে। পরবর্তীতে ২০২৪ সালের ১০ ফেব্রুয়ারি তাকে ওই তদন্ত কার্যক্রম থেকে প্রত্যাহার করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।

সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসন্ধান ও তদন্তাধীন বিষয় নিয়ে লেখালেখির কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলেও সূত্রে জানা যায়।

দুই দিনে মোট ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চলতি সপ্তাহেই তফসিল
খালেদা জিয়াকে বিদেশে না নেওয়ার ভাবনা
ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার
চট্টগ্রামে ৭ বছরের শিশুর নামে অপহরণ মামলা, তিন দিনেও মেলেনি মুক্তি

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে জলমহাল ব্যবস্থাপনাসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহযোগিতা
বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন
একটি পক্ষ এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর স্বপ্ন দেখছে : আতাউর রহমান
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে ইসলামিক ফাইন্যান্স সেমিনার অনুষ্ঠিত

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close