সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫,
১ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হবে সোমবার      ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ      বাঁচল বহু প্রাণ : সিডনির হামলাকারীর অস্ত্র কেড়ে নিলেন নিরস্ত্র ব্যক্তি      তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা মাথায় বাজ পড়ার মতো : সিইসি      হাদিকে গু‌লি ক‌রে ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর      হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে : ডিএমপি      সুদানে শান্তিরক্ষা মিশনে নিহতসহ ১৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ      
দেশজুড়ে
ভালুকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ১০:৩০ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ময়মনসিংহের ভালুকায় সরকার পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) রাত ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকার স্বপ্ন বিলাসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হলিদা কান্দা গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে মজিবুর রহমান (৬০) ও তার স্ত্রী হোসনেয়ারা বেগম (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেল যোগে ঢাকার দিকে যাচ্ছিলেন ওই দম্পতি। ঘটনাস্থলে পৌঁছালে পিছন থেকে আসা সরকার পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো ব-১৫-৭৯৮৯) তাদের মোটরসাইকেলকে (ঢাকা মেট্টো ল-১৭-২৬৮১) ধাক্কা দেয়। এতে ওই দম্পতি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “নিহতদের লাশ উদ্ধার এবং ঘাতক বাস ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

কেকে/এজে

আরও সংবাদ   বিষয়:  ভালুকায় বাসচাপা   মোটরসাইকেল আরোহী   স্বামী-স্ত্রী নিহত  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার-৪ আসনের প্রার্থীর ওপর হামলা
জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ কর্মকর্তা
রায়হানকে চিকিৎসায় সহায়তা দিল দশমিনা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র : হাজী ইয়াছিন
বগুড়ায় কনস্টেবলের কাছ থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

সর্বাধিক পঠিত

ঈশ্বরগঞ্জে মৃত্যুশয্যায় অসুস্থ ভাইকে দেখতে এসে হামলার শিকার
দর্শনার কেরু চিনিকলের সাবেক এমডিসহ দশ কর্মকর্তাকে শাস্তি
ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ
দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নির্বাহী কর্মকর্তার ক্ষোভ
সোনাইমুড়ীতে ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close