সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫,
১ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হবে সোমবার      ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ      বাঁচল বহু প্রাণ : সিডনির হামলাকারীর অস্ত্র কেড়ে নিলেন নিরস্ত্র ব্যক্তি      তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা মাথায় বাজ পড়ার মতো : সিইসি      হাদিকে গু‌লি ক‌রে ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর      হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে : ডিএমপি      সুদানে শান্তিরক্ষা মিশনে নিহতসহ ১৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ      
দেশজুড়ে
লুৎফুল্লাহেল মাজেদ বাবু
নির্বাচিত হলে বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৮:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, “ঈশ্বরগঞ্জের মানুষ দীর্ঘদিন যাবৎ অবহেলিত। এখানকার তরুণরা কাজের অভাবে শহরমুখী হচ্ছে, শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত, আর চিকিৎসাসেবার মানও তেমন ভালো নেই। আমি নির্বাচিত হলে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনব। পাশাপাশি বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব।”

রোববার (৯ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঈশ্বরগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “দল আমার ওপর আস্থা রেখে মনোনয়ন দিয়েছেন। এজন্য আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতি অসম্ভব কৃতজ্ঞ। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করছি।”

পৌর বিএনপির আহ্বায়ক মো. সাইদুল হকের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্যসচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি ও পৌর বিএনপির সদস্যসচিব নুরে আলম জিকুর সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, একে এম হারুন অর রশিদ, আব্দুল্লাহ আল মামুন খোকন, শাহজাহান জয়পুরী, অ্যাডভোকেট শাহজাহান কবীর সাজু ও শরীফ আবেদীন জায়েদী প্রমুখ।

পরে একটি শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে, বিকেল থেকে দলে দলে মিছিল নিয়ে সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে জড়ো হন উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   বেকারত্ব  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার-৪ আসনের প্রার্থীর ওপর হামলা
জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ কর্মকর্তা
রায়হানকে চিকিৎসায় সহায়তা দিল দশমিনা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র : হাজী ইয়াছিন
বগুড়ায় কনস্টেবলের কাছ থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

সর্বাধিক পঠিত

ঈশ্বরগঞ্জে মৃত্যুশয্যায় অসুস্থ ভাইকে দেখতে এসে হামলার শিকার
ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ
দর্শনার কেরু চিনিকলের সাবেক এমডিসহ দশ কর্মকর্তাকে শাস্তি
দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নির্বাহী কর্মকর্তার ক্ষোভ
সোনাইমুড়ীতে ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close