সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫,
২৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার      এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক      নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিইসি      কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে : কৃষি উপদেষ্টা      নতুনদের জন্য সুখবর, এক সপ্তাহে পাবেন মনিটাইজেশন যেভাবে      যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে : তারেক রহমান      জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক      
প্রিয় ক্যাম্পাস
আধুনিক ও কর্মচারীবান্ধব বিশ্ববিদ্যালয় গড়তে উপাচার্যের আহ্বান
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৮:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (যবিপ্রবি) একটি যুগোপযোগী, আধুনিক ও কর্মচারীবান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কর্মচারীবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

রোববার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীবৃন্দের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীবৃন্দের বিদ্যমান দাবি-দাওয়া, সমস্যা ও তার সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়। শুরুতে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী কর্মচারীদের স্মরণ করে দোয়া ও মোনাজাত করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ কর্মচারীদের দাবি ও সমস্যাগুলো মনোযোগসহকারে শোনেন এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, “সকল প্রকার প্রমোশন ও আপগ্রেডেশন যথাযথ সময়ে হবে তাতে কোন সন্দেহ নাই। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেই লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছে এবং কারো প্রতি কোন প্রকার বৈষম্য করা হবে না। আপগ্রেডেশনের প্রাপ্যতা অনুসারে দ্রুত সময়ে সকল প্রকার আপগ্রেডেশন বোর্ড আয়োজন করা হবে।”

এছাড়া তিনি সকলকে নিজ নিজ পেশাগত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের জন্য নির্দেশ প্রদান করেন এবং এই বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও যুগোপযোগী বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে হাতে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানান।

উপাচার্য বলেন, “উপাচার্য দায়িত্ব গ্রহণের পরপরই যবিপ্রবির আইন ২০০১ অনুযায়ী শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী নীতিমালা যুগোপযোগী করা হয়েছে। নিয়োগ ও আপগ্রেডেশন প্রক্রিয়া গতিশীল করতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বাছাই বোর্ড নতুনভাবে গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। যবিপ্রবি প্রশাসন নিয়োগ, পদোন্নতি, একাডেমিক কার্যক্রম, গবেষণা ও সকল বিষয় একই সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু একটি কুচক্রি ও স্বার্থান্বেষী মহল নিজেদের হীন স্বার্থে এ বিশ্ববিদ্যালয়কে পশ্চাৎপদ ও অস্থিতিশীল রাখতে সর্বদা তৎপর। এই কুচক্রি ও স্বার্থান্বেষী মহলকে প্রতিহত করতে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী পরিবারকে এগিয়ে আসতে হবে।”

সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, উপ-রেজিস্ট্রার (একাডেমিক) নিত্যানন্দ পাল, সহকারী রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মো. মাহমুদুন্নবীসহ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  যবিপ্রবি   উপাচার্য  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চলতি সপ্তাহেই তফসিল
খালেদা জিয়াকে বিদেশে না নেওয়ার ভাবনা
ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার
চট্টগ্রামে ৭ বছরের শিশুর নামে অপহরণ মামলা, তিন দিনেও মেলেনি মুক্তি

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে জলমহাল ব্যবস্থাপনাসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহযোগিতা
বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন
একটি পক্ষ এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর স্বপ্ন দেখছে : আতাউর রহমান
এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close