সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫,
২৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার      এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক      নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিইসি      কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে : কৃষি উপদেষ্টা      নতুনদের জন্য সুখবর, এক সপ্তাহে পাবেন মনিটাইজেশন যেভাবে      যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে : তারেক রহমান      জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক      
দেশজুড়ে
নীলফামারীতে শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের মানববন্ধন
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৪:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যোগ্য সকল প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতির সরকারি আদেশ জারির দাবিতে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ নভেম্বর) সকাল ১১টা থেকে নীলফামারী প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা প্রভাষক পরিষদের আহ্বায়ক নীলফামারী সরকারি কলেজের প্রভাষক ফরহাদ উল ইসলাম। এতে বক্তব্য দেন সদস্য সচিব নীলফামারী সরকারি মহিলা কলেজের প্রভাষক আশরাফ উজ জামান এবং কোষাধ্যক্ষ নীলফামারী সরকারি কলেজের প্রভাষক ফয়জুল কবির।

মানববন্ধন শেষে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দাবি জানানো হয়—অনতিবিলম্বে পদোন্নতির সভা সম্পন্ন, ১২ নভেম্বরের মধ্যে ৩৭ ব্যাচ পর্যন্ত পদোন্নতি বঞ্চিত প্রভাষকের ভূতাপেক্ষ পদোন্নতির সরকারি আদেশ জারি, পদোন্নতি নিশ্চিতকল্পে সুপারনিউমারী পদসৃজন, এবং স্থায়ী সমাধানের জন্য পদ-আপগ্রেডেশন দ্রুত বাস্তবায়ন।

জেলা আহ্বায়ক ফরহাদ উল ইসলাম জানান, গত ৩০ অক্টোবর মাউশিতে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলনের মাধ্যমে ২ নভেম্বরের মধ্যে সরকারি আদেশ জারির দাবি জানানো হলেও অদ্যাবধি তা বাস্তবায়ন হয়নি। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণার কথা উল্লেখ করে তিনি।

কর্মসূচিতে জেলার চারটি সরকারি কলেজের প্রভাষকগণ অংশ নেন।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   মানববন্ধন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চলতি সপ্তাহেই তফসিল
খালেদা জিয়াকে বিদেশে না নেওয়ার ভাবনা
ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার
চট্টগ্রামে ৭ বছরের শিশুর নামে অপহরণ মামলা, তিন দিনেও মেলেনি মুক্তি

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে জলমহাল ব্যবস্থাপনাসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহযোগিতা
বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন
একটি পক্ষ এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর স্বপ্ন দেখছে : আতাউর রহমান
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে ইসলামিক ফাইন্যান্স সেমিনার অনুষ্ঠিত

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close