সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫,
২৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার      এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক      নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিইসি      কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে : কৃষি উপদেষ্টা      নতুনদের জন্য সুখবর, এক সপ্তাহে পাবেন মনিটাইজেশন যেভাবে      যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে : তারেক রহমান      জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক      
শিক্ষা
ঢাবিতে কোরআনি মজমা ও কুইজ প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৭:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) পায়রা চত্বরে শুরু হতে যাচ্ছে ‘শীতকালীন বইমেলা ২০২৫ সিজন ০২’।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেলের উদ্যোগে শুরু হতে যাচ্ছে চারদিন ব্যাপী শীতকালীন বইমেলা। মেলায় বইপ্রেমী ছাত্র-শিক্ষক ও শিক্ষানুরাগীদের ভিড় গতবার-ই ছিল চোখে পড়ার মতো। এবার থাকছে আকর্ষণীয় নানান ইভেন্ট।

কোরআন বিষয়ক সাধারণ জ্ঞান, কোরআনপ্রেম এবং পাঠাভ্যাসের প্রতি তরুণদের আগ্রহ সৃষ্টি করতে বইমেলাকে ঘিরে বারাকাহ ফাউন্ডেশন আয়োজন করেছে কোরআনি মজমা ও কোরআন কুইজ প্রতিযোগিতা ২০২৫। এতে অংশ নিচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও হলের প্রায় শতাধিক শিক্ষার্থী। বিজয়ীদের মাঝে প্রদান করা হবে কোরআন ও ইসলামি চিন্তা-দর্শন সংশ্লিষ্ট বইসহ লক্ষাধিক টাকার উপহার।

অনুষ্ঠানটির ঘোষণার পরপরই শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে চলছে পোস্টারিং, ব্যানার, ব্যক্তিগত আমন্ত্রণপত্র বিতরণ ও স্ট্রিট দাওয়াহ। আয়োজকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও আন্তরিক অংশগ্রহণ এই আয়োজনকে ইতোমধ্যেই সফল করে তুলেছে। 

জানা গেছে, আগামী ৯ নভেম্বর বিকেলে অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে উপস্থিত থাকবেন দেশের প্রথিতযশা আলেম, শিক্ষাবিদ, সাংবাদিক ও সংস্কৃতিসেবীরা।

বারাকাহ ফাউন্ডেশনের দায়িত্বশীল মাহমুদুল হাসান সাগর বলেন, “আমরা চাই ঢাবির শিক্ষার্থীরা বইয়ের সঙ্গে বন্ধুত্ব করুক, কুরআনের আলোয় নিজেদের জীবনকে আলোকিত করুক। এই আয়োজনকে নিছক বইমেলার গণ্ডি পেরিয়ে আমরা সংস্কৃতিক উৎসবে পরিনত করতে চাচ্ছি। যা হবে জ্ঞান, চরিত্র ও মানবিকতার এক মিলনমঞ্চ। শিক্ষার্থীদের যে উচ্ছ্বসিত সাড়া আমরা পাচ্ছি, তা আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে।”

আয়োজক সূত্র আরও জানায়, প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন আবাসিক হলে প্রচারণা টিম কাজ করছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, পোস্টারিং ও ভিডিও প্রচারণার মাধ্যমে শিক্ষার্থীদের যুক্ত করার কাজও চলছে ধারাবাহিকভাবে।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  ঢাবি   কোরআনি মজমা   কুইজ প্রতিযোগিতা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চলতি সপ্তাহেই তফসিল
খালেদা জিয়াকে বিদেশে না নেওয়ার ভাবনা
ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার
চট্টগ্রামে ৭ বছরের শিশুর নামে অপহরণ মামলা, তিন দিনেও মেলেনি মুক্তি

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে জলমহাল ব্যবস্থাপনাসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহযোগিতা
বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন
একটি পক্ষ এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর স্বপ্ন দেখছে : আতাউর রহমান
এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close