বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
দেশজুড়ে
কমলগঞ্জে বজ্রপাতে ইউপি চেয়ারম্যানের মৃত্যু
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৭:৫৬ পিএম
মো. ফজলুর রহমান

মো. ফজলুর রহমান

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফজলুর রহমান বজ্রপাতে মারা গেছেন। 

সোমবার (৬ অক্টাবর) দুপুরে ইসলামপুর ইউনিয়নের মোকাবিল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

বজ্রপাতে মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইসলামপুর ইউপির ওয়ার্ড সদস্য আবু আব্দুল্লাহ। 

স্থানীয় সুত্রে জানা যায়, ধানি জমিতে ঘাস কাটতে গিয়ে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত শিকার হয়ে ফজলুর রহমান ঘটনাস্থলেই মারা যান। 

আবু আব্দুল্লাহ জানান, সকাল থেকে বহু খুজাঁখুজি হয় ফজলুর রহমানকে। পরিবারের সদস্যরা জানান ধানি জমিতে গেছেন। পরে খুজাঁখুজির এক পর্যায়ে কৃষি জমির মধ্যে তার নিথর দেহ পাওয়া যায়। তখন আমরা দেখলাম তার মুখের পুরো অংশ কালো হয়ে গেছে। আর এর আগে এখানে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত হয়। ধারণা করছি, বজ্রপাতেই মৃত্যু হয়েছে। পরে আমরা লাশ বাড়িতে নিয়ে আসি।’

কমলগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, ‘মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে কি কারণে মৃত্যু হয়েছে, আমি এখনও নিশ্চিত না।’

কেকে/ এমএ


আরও সংবাদ   বিষয়:  কমলগঞ্জ   বজ্রপাতে মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close