বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬,
২৯ মাঘ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম: ভোট, সংস্কার ও রাষ্ট্রচিন্তা- শিক্ষার্থীদের কণ্ঠে ত্রয়োদশ নির্বাচন       কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি      কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?      ভোট না দিলে ঘরবাড়ি পোড়ানোর হুমকি, বিএনপির মুন্সী বহিষ্কার      জনমত বাক্সে প্রধান উপদেষ্টাকে সাধারণ মানুষের ৪০ হাজার চিঠি      হঠাৎ হাসপাতালে ভর্তি রিজভী      ভোটের ফল যাই হোক—জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন       
বিনোদন
‘রূপ’ নিয়ে আসছে নাওভি ও নিশি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৯:০৪ পিএম
সাদ নাওভি ও ইন্দ্রানী নিশি | ছবি : সংগৃহীত

সাদ নাওভি ও ইন্দ্রানী নিশি | ছবি : সংগৃহীত

ছোট পর্দায় তরুণদের পদচারণা দিন দিন বাড়ছে। নির্মাতারাও এখন সাহস করে ভরসা রাখছেন নতুন মুখে। দর্শকও খুঁজে নিচ্ছেন ভিন্ন স্বাদের কনটেন্ট ও চরিত্র। সেই ধারাবাহিকতায় আসছে রোমান্টিক-ট্র্যাজেডি ধাঁচের নাটক ‘রূপ’, যেখানে একসঙ্গে প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করেছেন নতুন দুই মুখ সাদ নাওভি ও ইন্দ্রানী নিশি।

নির্মাতা রুবেল আনুশের এই নাটকের মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন দুই তরুণ নতুন মুখ সাদ নাওভি ও ইন্দ্রানী নিশি।

নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে কাজ করে উচ্ছ্বসিত নিশি। তিনি বলেন, সবসময় চেয়েছিলাম সুন্দর একটা গল্পে এবং চরিত্রে নিজেকে দেখতে। এটা আমার প্রথম কেন্দ্রীয় চরিত্রে করা কাজ। চেষ্টা করেছি ভালো কিছু করার, এখন বাকিটা হয়তো দর্শক বলতে পারবেন।

নাওভি বলেন, রুবেল আনুশ ভাই দারুণভাবে গল্পটা বলেছেন। নিশিও অনেক চমৎকার আর সাপোর্টিভ ছিলেন, যার ফলে কাজটা করতে সুবিধা হয়েছে।

নির্মাতা রুবেল আনুশ বলেন, সাদ নাওভি ও ইন্দ্রানী নিশিকে নিয়ে কাজ করে খুবই সন্তুষ্ট। তারা কাজের প্রতি ভীষণ নিবেদিত। নিশিকে দেখেছি চরিত্রের মধ্যে ডুবে থাকতে। আমার মনে হয়েছে মেথড অ্যাক্টিং করে। নাওভিও যথেষ্ট ভালো কাজ করেছে। দুজনকেই আমার বেশ সম্ভাবনাময়ী মনে হয়েছে। দর্শক তাদেরকে পছন্দ করবে।

আব্রাহাম তামিমের গল্পে নির্মিত ‘রূপ’ নাটকে নাওভি-নিশির পাশাপাশি দেখা যাবে অভিনেত্রী মনিরা আক্তার মিঠুকে। খুব শিগগিরই নাটকটি প্রচারিত হবে বেসরকারি টেলিভিশন এনটিভির পর্দায়।

কেকে/এএম
আরও সংবাদ   বিষয়:  বাংলা নাটক   গল্প  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ভোট, সংস্কার ও রাষ্ট্রচিন্তা- শিক্ষার্থীদের কণ্ঠে ত্রয়োদশ নির্বাচন
কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি
সখীপুরে উপসচিবের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, ভোটের অঙ্কে নতুন সমীকরণ
কোন কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান?

সর্বাধিক পঠিত

লালমনিরহাট-১ আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মাঝে
তাড়াশে আওয়ামী লীগ ও জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
বরিশাল-১ আসনে দলীয় সমীকরণ বদলে দিতে পারে নতুন ভোটাররা
প্রাণ শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’
প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close