মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬,
৩০ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
শিরোনাম: সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ      মোছাব্বির হত্যার ‘মোটিভ’ খুঁজতে তিন আসামি ৭ দিনের রিমান্ডে      প্রাক নির্বাচনী জরিপে বিএনপি-জামায়াতের ভোটের পার্থক্য ১.১ শতাংশ      ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন      অন্তর্বর্তী সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে: টিআইবি      আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি : মির্জা ফখরুল      হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ পিবিআইয়ের      
রাজধানী
জমে উঠেছে উত্তরা ১০নং সেক্টর পশুর হাট
দিয়াবাড়িতে চাঁদাবাজির অভিযোগে আটক ৪
মাহফুজুল আলম খোকন, উত্তরা (ঢাকা)
প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৫:২৭ পিএম আপডেট: ০৪.০৬.২০২৫ ৫:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

উত্তরা ১০নং সেক্টর কামারপাড়া পশুর হাটে ৬০ হাজার থেকে ১ লাখের মধ্যে মিলছে গরু। তুলনামূলকভাবে ক্রেতা ঝুঁকছেন এই হাটে। এদিকে চাঁদাবাজির অভিযোগে উত্তরা দিয়াবাড়ি পশুর হাট থেকে চার জনকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (৪ মে) দুপুর থেকে জমে উঠেছে উত্তরা ১০নং সেক্টরের পশুর হাট। 

এদিন সকাল থেকে বিক্রি তেমন ভালো না হলেও দুপুর গড়িয়ে আসতেই জাঁকজমকভাবে জমে ওঠে উত্তরা ১০নং সেক্টর কামারপাড়া পশুর হাট। কুরবানির পশুতে কানায় কানায় পূর্ণ হাটটিতে তিনটি হাসিল ঘর রয়েছে, তবে ন্যায্য দামে পশু বিক্রয় করে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিক্রেতারাও। হার্টের সম্পূর্ণ এলাকা সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণের থাকায় ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির কারণে এখন পর্যন্ত কোনরকম অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হাটে আগত ক্রেতা ও বেপারীদের আর্থিক নিরাপত্তার কথা চিন্তা করে স্থাপন করা হয়েছে জাল টাকা সনাক্তকরণ মেশিন ও এটিএম সিআরএম বুথ। সেই সাথে রয়েছে অনলাইন ব্যাংকিং নগদ রকেট বিকাশ ও ইউক্যাশ। সব মিলিয়ে জমে উঠেছে কুরবানির পশুর হাট। 

তবে ভিন্ন চিত্র দেখা গেছে উত্তরার দিয়াবাড়ি পশুর হাটে। আজ দুপুরে গরু ছাগলের বেপারীদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে উত্তরা দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা। এই নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ইজারাদার এসএ ব্রাদার্স এন্টারপ্রাইজ। 

এমন ঘটনার পর অনেক ব্যাপারী দিয়াবাড়ি হাট থেকে ১০ নম্বর হাটে গরু নিয়ে আসতে চাইলেও বাধা দিচ্ছেন ইজারাদার কর্তৃপক্ষ। এমন অভিযোগ করেছেন পাবনা থেকে আসা মো. লোকমান মিয়া নামে এক ব্যাপারী। 

তিনি বলেন, এই হাটে দাম পাওয়া যাচ্ছে না, আবার যে পরিমাণ পশু রয়েছে সে পরিমাণ ক্রেতা নেই। অন্যদিকে চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে আমরা হাট পরিত্যাগ করতে চাচ্ছি। কিন্তু ইজারাদার কর্তৃপক্ষ আমাদেরকে হাট ছাড়তে দিচ্ছেন না। এ বিষয়ে যোগাযোগ করা হলে ইজারাদার কর্তৃপক্ষের স্বত্বাধিকারী ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এসএ খোকনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি কল রিসিভ করেননি।

পরে এ বিষয়ে যোগাযোগ করা হলে তুরাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. রাহাৎ খান দৈনিক খোলা কাগজকে বলেন, এখন অবধি আমাদের কাছে এই ধরনের কোন তথ্য নেই, সেনাবাহিনী আমাদের কাছে কোন আসামি জমা দেয়নি বলেও জানিয়েছেন তিনি।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

গাবতলীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০
সিরাজগঞ্জে সরিষা ক্ষেত থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
চিরিরবন্দরে ইটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
কুমিল্লায় এক মাসে ৯ খুন, ১১ ধর্ষণ মামলা
নির্বাচনে জীবনের ঝুঁকি নিয়েও সাংবাদিকদের কাজ করতে হয়

সর্বাধিক পঠিত

নিকাব নিয়ে মন্তব্যের জন্য মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে
শ্রীমঙ্গলে লোকালয়ে এক বছরে ৬৭ বন্যপ্রাণী উদ্ধার
ফটিকছড়িতে বিশেষ অভিযানে অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৭
বর্ণনাত্মক রীতির মূকাভিনয়ে মঞ্চস্থ হল পাঁচালি নাটক ‘প্রাচ্য’
মেঘনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ, ফেসবুকে প্রবাসীর স্ট্যাটাস

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close