বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
দেশজুড়ে
গুরুদাসপুর পৌর প্রশাসকের কাছে ক্ষমা চাইলেন কর্মকর্তা-কর্মচারীরা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ২:৪৪ পিএম
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

অনাকাঙ্খিত ঘটনার জন্য নাটোরের গুরুদাসপুর পৌর প্রশাসকের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভা চত্বরে প্রেসব্রিফিংয়ের মাধ্যমে ক্ষমা প্রার্থণা করেন তারা।

জানা যায়, গত ৮ জানুয়ারি গুরুদাসপুর পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন নবাগত ইউএনও ফাহমিদা আফরোজ। আর ২৬ ফেব্রুয়ারি পৌরসভার সামনে ২৮ মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করেন পৌর কর্মকর্তা-কর্মচারীরা। এরমধ্যে ৭ মাসের বেতনও পেয়েছেন তারা। কিন্তু আন্দোলনের সময় নিয়ম ভেঙ্গে টায়ার জ্বালানো হয়। পৌর প্রশাসকের বিরুদ্ধে দুর্নীতির শ্লোগানও দেয়া হয়। এ ঘটনায় ৫ জন কর্মকর্তা কর্মচারীকে শোকজ করেন পৌর প্রশাসক।

পৌর পরিষদের পক্ষে ক্ষমা চেয়ে বক্তব্য রাখেন মো. শফিকুল ইসলাম, সুফি মো. আবু সাইদ, সোহেল সরদার, কোহিনুর খাতুন, শহিদুল ইসলাম ও জাহিদুল ইসলাম। আন্দোলনের সময় অনাকাঙ্খিত ঘটনার জন্য ভুল বুঝতে পেরে পৌর প্রশাসক ও ইউএনও ফাহমিদা আফরোজার কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান তারা।

গুরুদাসপুর পৌর প্রশাসক ও ইউএনও ফাহমিদা আফরোজ বলেন- পৌরসভার কিছু কর্মচারী ক্ষমা চেয়েছেন শুনেছি। সরকারি কর্মচারীরা বিধিমালা ভঙ্গ করায় বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা আছে। তারা সত্যি অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থণা করে থাকলে বিষয়টি নিয়মতান্ত্রিকভাবে বিবেচনা করা হবে।

কেকে/এআর


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close