সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫,
১ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হবে সোমবার      ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ      বাঁচল বহু প্রাণ : সিডনির হামলাকারীর অস্ত্র কেড়ে নিলেন নিরস্ত্র ব্যক্তি      তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা মাথায় বাজ পড়ার মতো : সিইসি      হাদিকে গু‌লি ক‌রে ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর      হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে : ডিএমপি      সুদানে শান্তিরক্ষা মিশনে নিহতসহ ১৪ বাংলাদেশির পরিচয় প্রকাশ      
অর্থনীতি
নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি হলেন মোস্তাফিজুর রহমান
মোহাম্মদ নেয়ামত উল্লাহ, নারায়ণগঞ্জ
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্যবসায়ীদের অন্যতম সংগঠন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি হয়েছেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। মোস্তাফিজুর রহমান ভূঁইয়া নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ রূপগঞ্জের গাউছিয়া মার্কেটের মালিক।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) নির্বাচিত ১৮ জন পরিচালকদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। এছাড়াও এদিন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মোর্শেদ সারওয়ার সোহেল ও ভাইস প্রেসিডেন্ট হয়েছেন মোহাম্মদ আবু জাফর।

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ১৯ জন পরিচালক নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন-জেনারেল গ্রুপে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মোহাম্মদ আবু জাফর, মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, গোলাম মুহাম্মদ কায়সার, মো. সোহাগ, মো. গোলাম সারোয়ার (সাঈদ), মো. মজিবুর রহমান, হোসেন মোহাম্মদ তানিম তৌহিদ, আহমেদুর রহমান তনু, মো. হানিফ মিয়া, আব্দুল্লাহ্ আল-মামুন।

এসোসিয়েট গ্রুপে মোরশেদ সারোয়ার, সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, আলহাজ্ব মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মোস্তফা এমরানুল হক এবং ট্রেড গ্রুপে শ্রী বিকাশ চন্দ্র সাহা।

চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ছিলেন প্রবীর কুমার সাহা। তার সঙ্গে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মাহমুদ হোসেন, স্বপন চৌধুরী। নির্বাচন বোর্ডের সচিব ছিলেন হাবিবুর রহমান।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজার-৪ আসনের প্রার্থীর ওপর হামলা
জামায়াতের পথসভায় অংশ নিয়ে বরখাস্ত হলেন পুলিশ কর্মকর্তা
রায়হানকে চিকিৎসায় সহায়তা দিল দশমিনা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে পঙ্গু করার সুপরিকল্পিত ষড়যন্ত্র : হাজী ইয়াছিন
বগুড়ায় কনস্টেবলের কাছ থেকে খোয়া গেছে ১০ রাউন্ড গুলি

সর্বাধিক পঠিত

ঈশ্বরগঞ্জে মৃত্যুশয্যায় অসুস্থ ভাইকে দেখতে এসে হামলার শিকার
দর্শনার কেরু চিনিকলের সাবেক এমডিসহ দশ কর্মকর্তাকে শাস্তি
ছাত্ররাই দেশকে হানাদার ও স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে : হান্নান মাসউদ
দামুড়হুদায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নির্বাহী কর্মকর্তার ক্ষোভ
সোনাইমুড়ীতে ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close