বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
গণমাধ্যম
ঢাকা মেইলের কাজী রফিক আর নেই
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১:৪২ পিএম আপডেট: ২৭.০৮.২০২৫ ৭:২৪ পিএম
ঢাকা মেইলের নিজস্ব প্রতিবেদক কাজী রফিক। ছবি: ফেসবুক

ঢাকা মেইলের নিজস্ব প্রতিবেদক কাজী রফিক। ছবি: ফেসবুক

ঢাকা মেইলের নিজস্ব প্রতিবেদক কাজী রফিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।  

সন্ধ্যা ৬টার দিকে কাজী রফিক হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং দ্রুত তাকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্টের কথা জানানো হয়েছে।

ঢাকা মেইলের সম্পাদক মহিউদ্দিন সরকার, হেড অব নিউজ হারুন জামিল, এবং তার সহকর্মীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। 

হারুন জামিল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, আমরা একজন নিষ্ঠাবান ও সৎ সহকর্মীকে হারালাম। রফিক সবসময়ই প্রাণবন্ত ছিল। তার মৃত্যুতে আমার হৃদয় ভেঙে যাচ্ছে। তার পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

উল্লেখ্য, কাজী রফিক ২০১৭ সালে সাংবাদিকতা শুরু করেন ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমে। ২০২২ সালে তিনি ঢাকা মেইলে নিজস্ব প্রতিবেদক হিসেবে যোগ দেন। পেশাগত জীবনে তিনি সততা, নিষ্ঠা, এবং কর্মদক্ষতার জন্য পরিচিত ছিলেন।

কেকে/এএম


আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক   কাজী রফিক   মৃত্যু   শোক  
মতামত লিখুন:
Loading...
Loading...

গণমাধ্যম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close