সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫,
২৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার      এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক      নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিইসি      কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে : কৃষি উপদেষ্টা      নতুনদের জন্য সুখবর, এক সপ্তাহে পাবেন মনিটাইজেশন যেভাবে      যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে : তারেক রহমান      জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক      
রাজনীতি
টাঙ্গাইল-৩
নাসিরকে ‘বহিরাগত প্রার্থী’ বলছেন ভোটাররা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৭:৪৩ পিএম আপডেট: ১০.১১.২০২৫ ৯:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ ওবায়দুল হক নাসির দলীয় মনোনয়ন পেয়েছেন। ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন।

তবে ঘাটাইল আসনে নাসিরের মনোনয়নকে ঘিরে স্থানীয় বিএনপির মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তৃণমূলের একাধিক নেতা অভিযোগ করেছেন, তিনি ঘাটাইল উপজেলার বাসিন্দা নন, তার বাড়ি পাশের বাসাইল উপজেলায়। ফলে স্থানীয়রা তাকে ‘বহিরাগত প্রার্থী’ হিসেবে দেখছেন। এছাড়া দীর্ঘদিন ধরে ঘাটাইলের রাজনীতিতে সক্রিয় থাকা অনেক নেতাকর্মী মনে করছেন, স্থানীয় নেতাদের বঞ্চিত করে বাইরের কাউকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল কর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই মাসে ঘাটাইল পৌর এলাকার উত্তরা মহল্লায় আয়োজিত একটি অনুষ্ঠানে ওবায়দুল হক নাসিরের নাম যুক্ত একটি ব্যানার নিয়ে বিতর্ক দেখা দেয়। ওই অনুষ্ঠানে অশালীন নৃত্য পরিবেশনের অভিযোগ উঠে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

স্থানীয় নেতাদের অভিযোগ, উপজেলা বিএনপির গঠনপ্রক্রিয়ায় তৃণমূলের মতামত উপেক্ষা করে নাসির কয়েকজন বিতর্কিত ব্যক্তিকে নেতৃত্বে এনেছেন। বিশেষ করে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি পদে শফিউর রহমান মুক্তাকে মনোনয়ন দেওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয়রা দাবি করছেন, মুক্তার ছেলে মাহমুদুর রহমান আলিফ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং অতীতে নির্বাচনী প্রচারণায় ছাত্রলীগের সমন্বয়ক হিসেবেও কাজ করেছেন।

ঘাটাইল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা বলেন, “দল বাঁচাতে হলে স্থানীয় ও পরীক্ষিত নেতাদেরই প্রাধান্য দিতে হবে। বাইরে থেকে এনে প্রার্থী দিলে কর্মীরা তা মেনে নেবে না।”

উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলাল বলেন, “বছরের পর বছর আমরা মাঠে আন্দোলন-সংগ্রাম করেছি। অথচ কেন্দ্র থেকে বাইরের একজনকে প্রার্থী করা হয়েছে, যিনি ঘাটাইলের মানুষ নন। এতে কর্মীরা হতাশ।”

অভিযোগের বিষয়ে এস এ ওবায়দুল হক নাসির বলেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রতিপক্ষ আমাকে ঘায়েল করতে অপপ্রচার চালাচ্ছে। আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় আছি এবং দলের সিদ্ধান্ত অনুযায়ী ঘাটাইলের মানুষের জন্য কাজ করতে চাই।”

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  টাঙ্গাইল-৩   ভোটার  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চলতি সপ্তাহেই তফসিল
খালেদা জিয়াকে বিদেশে না নেওয়ার ভাবনা
ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার
চট্টগ্রামে ৭ বছরের শিশুর নামে অপহরণ মামলা, তিন দিনেও মেলেনি মুক্তি

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে জলমহাল ব্যবস্থাপনাসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহযোগিতা
বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন
একটি পক্ষ এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর স্বপ্ন দেখছে : আতাউর রহমান
এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close