বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬      ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপনে বৈঠক হয়, রয়টার্সকে ডা. শফিকুর      খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া ব্যক্তির পরিচয় মিলেছে      নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা, খোলা হচ্ছে প্যান্ডেল       হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা এআই দিয়ে তৈরি নয়      জানাজা শেষে হেঁটে গন্তব্যে ফিরেছে মানুষ      স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া      
অর্থনীতি
বার্ড ফুডের আড়ালে পাকিস্তান থেকে এল নিষিদ্ধ মাদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৭:০১ পিএম আপডেট: ০৬.১১.২০২৫ ৭:০৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রাম বন্দর দিয়ে আসা দুই কনটেইনারে ২৪ হাজার ৯৬০ কেজি আমদানি নিষিদ্ধ মাদক পপি সিড আটক করেছে কাস্টম হাউস। পাকিস্তান থেকে গেল ৯ অক্টোবর বন্দরে আসে চালানটি। এরপর সেটি নেওয়া হয় ছাবের আহমেদ টিম্বার কোম্পানি লিমিটেড নামের অফডকে। 
 
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে জানান চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার এইচএম কবির।

এইচএম কবির বলেন, ‘পণ্যচালানটির ঘোষিত মূল্য ছিল ৩০ লাখ ২ হাজার ৪৮২ টাকা। কিন্তু, কায়িক পরীক্ষায় পাওয়া পণ্যের বাজারমূল্য সাড়ে ৬ কোটি টাকা।’
 
গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ শাখা চট্টগ্রামের কোরবানিগঞ্জের মেসার্স আদিব ট্রেডিংয়ের নামে আসা চালানটি আটক করে। পপি সিড অঙ্কুরোদগম উপযোগী হলে তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে ‘ক’ শ্রেণির মাদক হিসেবে বিবেচিত। আমদানি নীতি আদেশ ২০২১-২৪’-এর অনুচ্ছেদ ৩ (১) (খ) অনুসারে আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় ১৫ নম্বর ক্রমিকে পপি সিড রয়েছে। দেশে মসলা হিসেবে (পোস্ত দানা) পপি সিডের ব্যবহার রয়েছে। মিথ্যা ঘোষণায় নিষিদ্ধ পপি সিড আমদানি করায় কাস্টম আইন ২০২৩ এর বিধান অনুযায়ী চালানটি আটক করা হয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউস জানায়, চালানটি খালাসের জন্য হালিশহরের শান্তিবাগের সিঅ্যান্ডএফ এজেন্ট এমএইচ ট্রেডিং গেল ১৪ অক্টোবর কাস্টম হাউসে বিল অব এন্ট্রি দাখিল করেছিল। চালানটির খালাস স্থগিত করার পর ডিপো কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্টের উপস্থিতিতে গেল ২২ অক্টোবর কায়িক পরীক্ষা করা হয়। এ সময় সাত হাজার ২০০ কেজি বার্ড ফুড এবং ২৪ হাজার ৯৬০ কেজি পপি সিড পাওয়া যায়। কনটেইনারের মুখের দিকে বার্ড ফুড সাজিয়ে রাখা হয়েছিল। পণ্য দুইটির নমুনা সংগ্রহ করে উদ্ভিদ সংগনিরোধ দপ্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যানোপ্রযুক্তি সেন্টার এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। রাসায়নিক পরীক্ষার প্রতিবেদনে পণ্য দুইটির একটি পপি সিড হিসেবে শনাক্ত হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বার্ড ফুড   পাকিস্তান   নিষিদ্ধ মাদক  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close