সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫,
২৪ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার      এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক      নির্বাচন ও গণভোট আয়োজনে ইসি প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে সিইসি      কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে : কৃষি উপদেষ্টা      নতুনদের জন্য সুখবর, এক সপ্তাহে পাবেন মনিটাইজেশন যেভাবে      যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানতে হবে : তারেক রহমান      জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক      
লাইফস্টাইল
রান্নার আগে ডিম ধুয়ে না নিলেই বিপদ, যা জানালেন চিকিৎসক
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ২:২৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

সুস্থ ও স্বাভাবিক জীবন পরিচালনার জন্য খাদ্যাভ্যাসে প্রায় সবাই সচেতন থাকেন। রকমারি মুখোরোচক খাবার খাওয়ার ক্ষেত্রেও বাহ্যিক বিষয়গুলো বিবেচনা করা হয়। কিন্তু জানেন কি―ডিমের ক্ষেত্রে বরাবরই স্বাস্থ্যবিধি ও সুরক্ষার বিষয়টি উপেক্ষা করা হয়। খামার বা বাজার থেকে ডিম শুরু করে খাবারের জন্য প্রস্তুত করার আগ পর্যন্ত পরিস্কার ও জীবাণুমুক্তের ব্যাপার অবহেলিত থাকে ডিম।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় বিক্রেতারা সরাসরি খামার থেকে ডিম সংগ্রহ করেন। এ ক্ষেত্রে কোনো ধরনের জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া অনুসরণ করা হয় না। অর্থাৎ, ব্যাকটিরয়া সংক্রমণের ঝুঁকি থেকে যায়। এ কারণে স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডিম খাওয়ার আগে তা ভালো করে পরিষ্কারের পরামর্শ দিয়ে থাকেন। এ ব্যাপারে ডা. অঞ্জনা কালিয়া বলেন, স্থানীয় বিক্রেতা বা খোলা বাজার থেকে কেনা ডিম ভালো করে ধোয়া গুরুত্বপূর্ণ। সংগ্রহের পর প্রায়ই ডিমগুলো জীবাণুমুক্ত করা হয় না।

ডিম কেনো ধোয়া প্রয়োজন

ডা. অঞ্জনা কালিয়া বলেন, বাণিজ্যিকভাবে প্যাকেটজাত ডিম ধোয়া ও জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া অনুসরণ করা হয়। কিন্তু স্থানীয় ডিমের খোসায় ময়লা, পালক এবং মল থাকার সম্ভাবনা থাকে। ডিমের বাইরের খোসা শক্ত হলেও ছিদ্র থাকলে ও সঠিকভাবে  পরিচালনা করা না হলে ব্যাকটেরিয়া প্রবেশের সম্ভাবনা থাকে। রান্নার আগে আলতো করে ধুয়ে নিয়ে তারপর পানিতে ফেললে হাত, বাসনপত্র বা খাবারে ডিমের বাইরের ব্যাকটেরিয়া যাওয়ার ঝুঁকি কম থাকে।

ব্যাকটেরিয়া সংক্রমণ এড়ানো

যেকোনো সংক্রমণের ঝুঁকি এড়িয়ে চলার কথা বলে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এ ব্যাপারে ডা. অঞ্জনা কালিয়া ব্যাখ্যা করেন যে, ডিমের খোসায় বিদ্যমান সাধারণ ব্যাকটেরিয়া, বিশেষ করে স্থানীয় বা বাড়ির উঠান থেকে পাওয়া যায়। এর মধ্যে রয়েছে সালমোনেলা, ই. কোলাই ও ক্যাম্পাইলোব্যাক্টর।

এ ধরনের ব্যাকটেরিয়াগুলো সাধারণত পাখির বিষ্টার সংস্পর্শে, দূষিত বাসা তৈরির উপকরণের সংস্পর্শে বা সংগ্রহ ও পরিবহনের মাধ্যমে অস্বাস্থ্যকরভাবে পরিচালনার কারণে আসে। জীবাণুগুলো ডিমের উপাদান বা রান্নার সংস্পর্শে এলে খাদ্যজনিত অসুস্থতা হতে পারে। যা থেকে পেট ব্যথা, ডায়রিয়া ও জ্বরের মতো সমস্যা হওয়ার ঝুঁকি থাকে। এ জন্য এ ধরনের ডিম ধোয়া ও স্বাস্থ্যকরভাবে তা পরিচালনা করা গুরুত্বপূর্ণ।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চলতি সপ্তাহেই তফসিল
খালেদা জিয়াকে বিদেশে না নেওয়ার ভাবনা
ফের ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার
চট্টগ্রামে ৭ বছরের শিশুর নামে অপহরণ মামলা, তিন দিনেও মেলেনি মুক্তি

সর্বাধিক পঠিত

শ্রীমঙ্গলে জলমহাল ব্যবস্থাপনাসহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহযোগিতা
বোয়ালমারীতে প্রতিষ্ঠান পর্যায়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন
একটি পক্ষ এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর স্বপ্ন দেখছে : আতাউর রহমান
এনসিপিকে বয়কট করে বিএনপিতে যোগ দিতে চান হাত হারানো সেই আতিক

লাইফস্টাইল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close